আটক রোহিঙ্গা জাফর।
টেকনাফ প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন) সদস্যরা। বুধবার (৩ নভেম্বর) রাত ২টায় টেকনাফের শালবাগান শরণার্থী শিবিরের ক্যাম্পে এ ঘটনা ঘটে।
শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী মোবারজানকে (৩৪) জবাই করে খুন স্বামী মোহাম্মদ জাফর (৪০)।
এপিবিএন ১৬ এর অধিনায়ক তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় জাফর। পরে অভিযান পরিচালনা করে নয়াপাড়া ক্যাম্প থেকে ঘাতক স্বামীকে আটক করা হয় l তিনি আরো বলেন, জাফরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।