• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ১১ জেলে দগ্ধ

নিজস্ব প্রতিদেক / ১৯৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
দগ্ধ জেলেরা চিকিৎসাধীন।

কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম।

তিনি জানান, দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে আনসার মিস্ত্রির মালিকানাধীন ফিশিং ট্রলারটি নিয়ে সাগরে যান জেলেরা। পরে বিকেলে মাছ নিয়ে অলিপাড়া ঘাটে ভিড়েন তারা। পৌনে ১১টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ১১ জেলে দগ্ধ হয়েছেন। তাদের কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন