• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সিনহা হত্যা মামলা: ৬ষ্ঠ পর্যায়ের প্রথম দিনে ৮ জনের স্বাক্ষ্যগ্রহন

নিজস্ব প্রতিদেক / ১১৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ঠ পর্যায়ের সাক্ষ্যগ্রহনের প্রথম দিনে ৮ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। ৩৬ তম সাক্ষী মেজর সিনহার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী এসআই আমিনুল ইসলাম এর সাক্ষ্যগ্রহনের মধ্য দিয়ে সোমবার (২৫ অক্টোবর) সকাল  সাড়ে ১০ টায়  জেল ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতের কার্যক্রম শুরু হয়।

এরপর পর্যায়ক্রমে সাক্ষ্য দেন কনস্টেবল পলাশ ভট্টাচার্য, আবু সালাম, হিরু মিয়া, উসলা মার্মা, নবী হোসন, আবুল কালাম ও শহীদ উদ্দীন। সাক্ষ্যগ্রহন শেষ হয় বিকেল সাড়ে ৫ টার দিকে।  এ নিয়ে মামলায় ৪৩ জনের সাক্ষ্যগ্রহন করা হলো।

এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন