• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে পলাতক আসামী রোহিঙ্গা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
গ্রেফতার রোহিঙ্গা যুবক।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দুই মামলার পলাতক আসামি মো. জুবায়ের (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলা পুলিশ ও এপিবিএন’র যৌথ অভিযানে টেকনাফ ক্যাম্প-২১ চাকমারকুল থেকে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ-১৬ এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এবং জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পলাতক আসামি রোহিঙ্গা যুবক মো. জুবায়েকে (২৬) চাকমারকুল ক্যাম্পের এ/৬ ব্লক থেকে গ্রেফতার করে।

জুবায়ের এ/৬ ব্লকের ৩৪ নম্বর ঘরের মো. আলমের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দুটি মামলা রয়েছে।

কক্সবাজার-১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গ্রেফতার রোহিঙ্গা যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন