• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কত ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে?

নিজস্ব প্রতিদেক / ১৯৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ওমানকে ২৬ রানে হারিয়ে সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। সাকিব আল হাসান ও মোহাম্মদ নাঈমের দারুণ পারফরম্যান্সে প্রথম পয়েন্ট পেয়েছে তারা। শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। তাদের এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপ এখনো উন্মুক্ত। সেরা দুই দল হিসেবে সুপার টুয়েলভে ওঠার লড়াইয়ে আছে তিন দল। আর পাপুয়া নিউ গিনির দরকার বিশাল মিরাকল। বৃহস্পতিবার শেষ ম্যাচে কোন হিসাবনিকাশ নিয়ে নামতে হবে বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওমানকে?

বাংলাদেশ

টেবিলে অবস্থান: তৃতীয়, ২ পয়েন্ট। নেট রান রেট: ০.৫০০

শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে টানা দুটি ম্যাচ হারা পাপুয়া নিউ গিনিকে। তারা যদি তিন বা তার বেশি রানে জিতে যায়, তাহলে নিশ্চিতভাবে উঠে যাবে পরের ধাপে। অন্য ম্যাচের ফলের দিকে তাকাতে হবে না।

আর স্কটল্যান্ড জিতলে ওমানকে নিতে হবে বিদায়। কিন্তু ওমান যদি এক রানেও জিতে যায় তাহলে স্কটল্যান্ডকে তাদের নেট রান নিয়ে যাবে গ্রুপের তিন নম্বরে।

যদি ওমান ১০ রানে জিতে যায়, বাংলাদেশকে গ্রুপের চ্যাম্পিয়ন হতে ১৫ বা তার বেশি রানে জিততে হবে।

আর বাংলাদেশ যদি পাপুয়া নিউ গিনির কাছে হেরে যায়, তাদের আশা করতে হবে যেন ওমান স্কটল্যান্ডের কাছে হেরে যায় এবং নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকে। ধরুন যদি বাংলাদেশ ১০ রানে হারে, তাহলে ওমানকে অন্তত ১৩ রানে হারতে হবে, তাহলে বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে থাকবে।

স্কটল্যান্ড

টেবিলে অবস্থান: প্রথম, ৪ পয়েন্ট। নেট রান রেট: ০.৫৭৫

একটি জয় স্কটল্যান্ডকে রাখবে টেবিলের শীর্ষে। যদি তারা হারে এবং বাংলাদেশ জিতে যায়, তিন দলের সমান ৪ পয়েন্ট হবে। তখন হিসাব হবে নেট রান রেটের।

স্কটল্যান্ড যদি এক রানে হারে এবং বাংলাদেশ তিন বা তার বেশি রানে জিতে (দুই ম্যাচেই প্রথমে ব্যাট করা দলের ১৫০ রানের ক্ষেত্রে), তাহলে ওমান ও বাংলাদেশ চলে যাবে পরের পর্বে।

ওমান

টেবিলে অবস্থান: দ্বিতীয়, ২ পয়েন্ট। নেট রান রেট: ০.৬১৩

যে কোনো ব্যবধানে জিতলেই ওমানের সুপার টুয়েলভ নিশ্চিত। তারা যদি হেরেও যায়, তারপরও প্রথম রাউন্ড টপকে যেতে পারবে বাংলাদেশ পাপুয়া নিউ গিনির কাছে হেরে গেলে। ওমান যদি ১০ রানে হারে, সেক্ষেত্রে বাংলাদেশ অন্তত ৮ রানে হেরে গেলে নেট রান রেটে এগিয়ে থাকবে স্বাগতিকরা।

পাপুয়া নিউ গিনি

পয়েন্ট টেবিলে: চতুর্থ, ০ পয়েন্ট। নেট রান রেট: -১.৮৬৭

দুই ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত পয়েন্ট নেই। তাদের নেট রান রেট নিম্নগামী। তাদের ক্ষীণ একটা সুযোগ আছে। এজন্য বাংলাদেশকে ৪৫ রানে হারাতে হবে এবং আশা করতে হবে ওমান যেন একই ব্যবধানে স্কটল্যান্ডের কাছে হারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন