• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী মাষ্টার অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৫২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
অস্ত্রসহ আটক রোহিঙ্গা।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে দুধর্ষ সন্ত্রাসী একরাম হাসান প্রকাশ মাষ্টারকে (২৩) গ্রেফতার করা হয়েছে। তিনি চাকমারকুল ক্যাম্পের মৃত মো. ইউসুফের ছেলে।

উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পের বি-ব্লকে ৮-১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় একরামকে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ (এলজি) গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেফতার একরামের নামে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। একরামকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন