• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিদেক / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
টেকনাফ অস্ত্রসহ আটক রোহিঙ্গারা। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কক্সবাজার অফিস

বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি কিরিচ, তিনটি ধামা, একটি নান চাকু ও একটি রড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চানমিয়া মাঠ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার আবুল হাসেমের ছেলে মো. জাবের (২৪), মৃত আবুল বশর প্রকাশ বাশারের ছেলে শফিকুল ইসলাম (৩২), নূর হোসেনের ছেলে সৈয়দ মোহাম্মদ (৫২), নূর আলমের ছেলে মো. জমির (২৭), মৃত আব্দুর শুকুরের ছেলে মৌলভী হামিদ হোসেন (৪১) ও মৃত নজির আহম্মদের ছেলে মো. হোসেন প্রকাশ ইদ্রিস (৪৩)।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এবিপিএন সদস্যরা। কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক জানান, আটকরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন