• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন: জুম মিটিং করবেন বোর্ড সভাপতি

নিজস্ব প্রতিদেক / ১৭৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বায়োবাবলের কারণে খেলোয়াড়দের সঙ্গে দেখা করার সুযোগ নেই। তাই জুমে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সন্ধ্যার দিকে মাহমুদউল্লাহদের সঙ্গে মিটিং করার কথা রয়েছে তার।

এদিকে সোমবার (১৮ অক্টোবর) বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন রয়েছে। আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে সন্ধ্যা ৬টায় নিজেদের ঝালিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা।

জোহানেসবার্গে জন্ম নেওয়া ক্রিস গ্রিভসের অলরাউন্ড নৈপুণ্যে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের।

গ্রিভস ২৮ বলে ৪৫ রান করে দলকে এনে দেন ৯ উইকেটে ১৪০ রানের চ্যালেঞ্জিং স্কোর। গুরত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে এই লেগ স্পিনার বাংলাদেশকে ৭ উইকেটে ১৩৪ রানে থামান।

৫৩ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে স্কটিশদের উদ্ধার করেন গ্রিভস। তারপর সাকিব আল হাসান (২০) ও মুশফিকুর রহিমকে (৩৮) ফেরান।

পেস বোলার ব্র্যাড হুইল শেষ করেছেন ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে। তাতে করে সুপার টুয়েলভে যাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ। মঙ্গলবার তারা প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে খেলবে ওমানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন