• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

২৬ জন ভিআইপি গ্রাহক : অনলাইনে মিনুর ফেনসিডিল ব্যবসা

নিজস্ব প্রতিদেক / ৪৮৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
কক্সবাজারে ফেনসিডিলসহ মাদক রানী মিনু গ্রেপ্তার।

আরফাতুল মজিদ:
কক্সবাজার শহরে শীর্ষ ফেনসিডিল (মাদক) ব্যবসায়ীদের মধ্যে অন্যতম মিনু। তার পুরো নাম দিলরুবা বেগম মিনু। স্বামী আদনান ইসতিয়াক অপুর সহযোগিতায় প্রায় এক যুগধরে চলছে মিনুর ফেনসিডিল ব্যবসা। শহরের ভিআইপি লোকজন তার কাছে ফেনসিডিল ক্রেতা। শহরের প্রায় ২৬ জন চিহ্নিত ও পরিচিত মুখ রয়েছে; যারা নিয়মিত মিনুর কাছ থেকে ফেনসিডিল ক্রয় করেন। এরমধ্যে রয়েছে বহু ছাত্রনেতার (সাবেক ও বর্তমান) নামও।
একটি সূত্রে- এই ফেনসিডিল সেবনকারীদের তালিকাও ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকমের হাতে রয়েছে। এরমধ্যে অনেকেই অনলাইনে ফেনসিডিল ক্রেতা। যারা নিয়মিত অনলাইনের মাধ্যমে মিনুর কাছ থেকে ফেনসিডিল ক্রয় করেন। বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পরিশোধ করে ডেলিভারি বয় দিয়ে পৌঁছে দেওয়া হয় ভিআইপি গ্রাকদের কাছে।

সেই আলোচিত ফেনসিডিল (মাদক) কারবারি দিলরুবা বেগম মিনু (৩৬) কে গ্রেপ্তার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি সন্ধ্যায় শহরের তারাবনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। গ্রেপ্তার মিনু উত্তর তারাবনিয়ারছড়া এলাকার আদনান ইসতিয়াক অপুর স্ত্রী।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন- মিনু শহরের আলোচিত ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দুইটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। রোববার (৩০ জানুয়ারি) অভিযানে তাকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।
আনোয়ার হোসেন বলেন- অনেক ভিআইপি সেবনকারীরা তার কাছ থেকে নিয়মিত ফেনসিডিল ক্রয় করত। সরাসরি ছাড়াও মিনুর ফেনসিডিল ব্যবসা চলে অনলাইনের মাধ্যমে।

আরও পড়ুন:

 

অধরা মাদক সম্রাজ্ঞী মিনু, ভিআইপি গ্রাহকদের শেল্টারে রমরমা ব্যবসা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন