• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

১ লাখ ৪০ হাজার ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারী

নিজস্ব প্রতিদেক / ৫৪২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি নৌকা থেকে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এসময় একটি নৌকাও জব্দ করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া উইংয়েরে কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।

হায়াত ইবনে সিদ্দিক জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে কোস্টগার্ডের হিমছড়ি স্টেশন অভিযান চালিয়ে কক্সবাজারের রামু উপজেলার রেজুখাল মোহনার ঝাউবন এলাকায় একটি সন্দেহজনক ছোট নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

এ সময় পাচারকারীরা দূর থেকে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পানিতে লাফ দিয়ে ঝাউবনের ভেতরে পালিয়ে যায়। মাদক পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, জব্দৃকত ইয়াবা এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকাটিকে রামু থানায় হস্তান্তর করা রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন