• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

১২ রোহিঙ্গা নারী ও শিশুকে সমুদ্রপথে পাচারের চেষ্টা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১১৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ১২ রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত চার দালালকে আটক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ৩ নারী ও ৯ কিশোরী রয়েছে। তারা সকলে উখিয়া বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী এলাকার মো. কাশেমের ছেলে নুরুল আমিন, একই এলাকার কেফায়েত উল্লাহ ছেলে নুরুল আফসার, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে- এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৪ জনকে আটকসহ ১২ জনকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন