• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

হোটেল মোটেল জোনের ত্রাস মুনিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১০৭৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী ‌‌‌‌মুনিয়া বাহিনীর প্রধান শাহাদত হোসেন মুনিয়াকে (৪১) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার ভোরে শহরের জাম্বুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মুনিয়া কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার আবু শামার ছেলে। মুনিয়া হোটেল মোটেল জোনের ত্রাস। ইয়াবা, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, ফ্ল্যাট দখল, পরিবহনে চাঁদাবাজিসহ এমন কোন অপরাধ নেই যা মুনিয়া করেন না। মুনিয়ার বড় বোন নাসিমা আক্তার বকুল কক্সবাজার পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। তার আশ্রয়ে থেকে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল মুনিয়া।

ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, সন্ত্রাসী মুনিয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদক, মারামারিসহ ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় তিনি (মানস বড়ুয়া) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন