• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি হলেন চেয়ারম্যান জসিম, দোয়া কামনা

নিজস্ব প্রতিদেক / ৩৮০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার ( ২৬ এপ্রিল) তিনি চট্টগ্রামের এই হাসপাতালে ভর্তি হন।

জানতে চাইলে চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, করোনায় ঘরবন্দী হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছি বেশ ক’দিন ধরে। এর আগে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এলাকায় এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ, সচেতন মূলক সভাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়েছি।

বিষয়গুলো নিয়ে বেশ দৌড়ের ওপরে ছিলাম, বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি তেমন। এ কারনেই একটু শরীর খারাপ হয়েছে। এর আগেও ক’দিন অসুস্থ হয়ে পড়েছিলাম। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরবো।

সুস্থতার জন্য তিনি খুরুশকুলবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন