• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

স্বতন্ত্র মেয়র প্রার্থী রাশেদের প্রার্থীতা বাতিলের জন্য আবেদন!

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২০২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

কক্সবাজার পৌরসভা নির্বাচন ১২ জুন। ঠিক নির্বাচন শুরু ১০ ঘন্টা আগে রির্টানিং অফিসার বরাবর স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদের সম্পদ বিবরণীসহ নানা তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেয়ার কারনে মনোনয়ন পত্র তথা প্রার্থীতা বাতিল করতে আবেদন করেছেন মাশেকুর রহমান বাবু নামে এক ব্যক্তি।

আবেদনে বলা হয়েছে, নির্বাচনী হলফ নামায় মাসেদুল হক রাশেদ এসএসসি পাশ না করা সত্বেও এসএসসি পাশ উল্লেখ করেছেন। পাশাপাশি সম্পদ বিবরণীতে ৫০ লাখ টাকার সম্পদ আছে উল্লেখ করলেও প্রকৃত পক্ষে রাশেদের ব্যাংক তহবিলে মজুদ অর্থ, স্বর্ণালংকারসহ ৩০ কোটি টাকা মূল্যের সম্পদ যেমন, ভূসম্পদ পেট্রোল পাম্প, বরফ মিল, যান্ত্রিক বোর্ড, বিলাশ বহুল গাড়ি ইত্যাদি মিলে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ রয়েছে।

আবদেনকারী বাবু জানান, তাঁর কাছে থাকা প্রমাণাদী তদন্ত এবং শুনানিকালে উপস্থাপন করবেন বলে আবেদনে উল্লেখ করেছেন।
এছাড়াও একই সাথে মোহাজের পাড়ার বাসিন্দা মাহমুদুল করিম মাদু আচরনবিধি লংঘনের অভিযোগ এনে মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদের প্রার্থীতা বাতিলের জন্যও আবেদন করেন। কক্সবাজার পৌরসভা নির্বাচন ২০২৩ এর রির্টানিং কর্মকতা দুই জনের আবেদন গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন