• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন রুমিন ফারহানা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৮০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এর মধ্য দিয়ে দলীয় মনোনয়ন না পেয়েও তিনি নির্বাচনে লড়ার নিজের পূর্ব ঘোষণা বাস্তবায়নে প্রথম ধাপ সম্পন্ন করলেন রুমিন ফারহানা।

গত কয়েকদিন ধরে রুমিন ফারহানা দৃঢ়ভাবে জানিয়ে আসছিলেন যে, বিএনপি থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। গত সপ্তাহে এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, ‘মার্কা যা-ই হোক, সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।’

রুমিন ফারহানা এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলোচনায় বলেছিলেন, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট করার কারণে তাদেরকে আসন দিতে হয়েছে, যার ফলশ্রুতিতে তিনি মনোনয়ন পাননি। তবে তিনি দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখেই আগাম পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন।

রুমিন ফারহানার বিশ্বস্ত সূত্রে জানা যায়, মনোনয়নপত্র সংগ্রহ করার পর রুমিন ফারহানা এখন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ইতোমধ্যে তার নির্বাচনী অফিস স্থাপন এবং প্রচারকার্য ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি বর্তমানে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার আছেন ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার আছেন ২ লাখ ৮৮ হাজার ৬০৯, আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ৯৯ ও বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে ভোটার আছেন ৫৭ হাজার ৭৪০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন