• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সেন্টমার্টিনে এক জেলের জালে ২০৩টি লাল কোরাল

নিজস্ব প্রতিদেক / ৪৮৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
সেন্টমার্টিনে ধরা পড়া ২০৩টি লাল কোরাল মাছ।

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের সেন্টমার্টিন সাগরে এক জালেই প্রায় ৩০ মণ ওজনের অসংখ্য লাল কোরাল মাছ ধরা পড়েছে। নৌকার মালিক ও মাঝি আবদুর রশিদের জালে মাছ গুলো ধরা পড়েছে বুধবার (৩ নভেম্বর) বিকালে। প্রতিটি মাছের ওজন প্রায় ৬ থেকে ৭ কেজি বলে জানা গেছে।

এর আগে বিকেল ৩ টায় সেন্টমার্টিনের উত্তরে নৌকার মালিক আবদুর রশিদের নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা মাছ শিকারে সাগরে যান। এতে ২০৩টি লাল কোরাল মাছ ধরা পড়ে।

মাঝি আবদুর রশিদ জানান, বুধবার বিকেলে তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। সেখানে গিয়ে বঙ্গোসাগরে জাল পাতেন। জাল পাতার এক ঘন্টা পর জাল টেনে তুলতেই লাল কোরাল মাছগুলো দেখতে পান। এরপর মাছ নিয়ে ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন সেগুলো দেখতে ভিড় করেন। স্থানীয় মাছ ব্যবসায়ী মুফিজ আলম ধরা পড়া ২০৩টি কোরাল মাছ সাত লাখ টাকায় কিনেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন