• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সিনহা হত্যা মামলা : সাত দিনের মধ্যে হাইকোর্টে যাবে মৃত্যুদন্ডাদেশ

নিজস্ব প্রতিদেক / ৩০৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
প্রদীপ কুমার দাশ ও লিয়াকত। ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দুজনের মৃত্যুদন্ডের আদেশ আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে পাঠানো হবে। লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যুদন্ডের এসব কাগজপত্র পাঠানো হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর।

সোমবার (৩১ জানুয়ারি) রায়ের পর সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলীকে কক্সবাজার জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।

সিনহা হত্যা মামলার আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সাধারণত কোনো ব্যক্তিকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হলে আদালতের নিয়ম অনুযায়ী মামলার রায় হওয়ার সাত দিনের মধ্যে সমস্ত নথি, কেস ডায়েরি, সাক্ষী-প্রমাণাদিসহ কাগজপত্র লালসালু কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানো হয়। নিয়মানুযায়ী প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদন্ডাদেশের কপিও সেভাবে হাইকোর্টে যাবে।

কক্সবাজারের সিনিয়র আইনজীবী জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির আদেশ হাইকোর্টকে অবহিত করতে হয়। তা না করা পর্যন্ত আদেশ কার্যকর হবে না। এছাড়া আসামিপক্ষ আপিল করতে পারে। মামলার রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ার এখতিয়ার সবার রয়েছে।
গতকাল সোমবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল আলোচিত সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়ার শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন