• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সিনহা হত্যা মামলা: দশম সাক্ষীকে আসামী পক্ষের জেরা

নিজস্ব প্রতিদেক / ৩৭২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
কক্সবাজার আদালতে আনা হয়েছে সাবেক ওসি প্রদীপ কুমারকে। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় দ্বিতীয় দিনে দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সাক্ষ্য দিয়েছেন টেকনাফের মারিশবুনিয়া জামে মসজিদের ইমাম জহিরুল ইসলাম। সাক্ষ্যগ্রহন শেষে তাকে জেরা করছেন আসামী পক্ষের আইনজীবীরা।

এর আগে ৯ জনের সাক্ষ্যগ্রহন শেষ হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) একদিনেই তিনজন সাক্ষী আবদুল হামিদ, ফিরোজ মাহমুদ ও শওকত আলীর সাক্ষ্যগ্রহন ও আসামী পক্ষের আইনজীবীদের জেরা সম্পন্ন হয়। এই তিন জনের মধ্যে ইতোপূর্বে আদালতে দেওয়া দু’জনের ১৬৪ ধারার জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহন করে আদালত। পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তৃতীয় দফায় বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহন শুরু করা হবে আগামীকাল পর্যন্ত। মামলায় আরো ৭৩ জন সাক্ষী রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০ টা জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহন শেষ হলে আসামী পক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করবেন।
এর আগে সকাল পৌনে ১০ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন