• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সভাপতি সিরাজ, সেক্রেটারি তারেক : কক্সবাজার আইনজীবী সমিতিতে আ’লীগের ভরাডুবি

নিজস্ব প্রতিদেক / ১৮১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিদেক:
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি-জমায়াত নেতৃত্বাধিন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ এর কাছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের ভরাডুবি হয়েছে।
কনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি-জমায়াত নেতৃত্বাধিন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের সভাপতিসহ ১৭টি পদের মধ্যে ১৩টি পদে এবং সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদকসহ চারটি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের প্যানেল জয়লাভ করেছেন।

ফলাফল বিবরণীতে, বিএনপি-জমায়াত নেতৃত্বাধিন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে ১৭টি পদের মধ্যে নির্বাচিত হয়েছেন ১৩ জন। এরা হলেন, সভাপতি পদে এডভোকেট সিরাজুল ইসলাম-৪, সিনিয়র সহসভাপতি পদে এডভোকেট মো. কাসেম আলী, সহসভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট মো. মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শাহীন, নির্বাহী সদস্য পদে এডভোকেট মো. তৌহিদুল আনোয়ার, এডভোকেট আব্দুল্লাহ, এডভোকেট মোশতাক আহমদ চৌধুরী, এডভোকেট আমির হোসেন (২), এডভোকেট এম এম ইমরুল শরীফ, এডভোকেট শওকত ওসমান, এডভোকেট জাহাঙ্গীর আলম (৪) ও অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

আওয়ামী লীগের নেতৃত্বাধিন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ তারেক, সহসাধারণ সম্পাদক (সাধারণ) পদে এডভোকেট নুরুল ইসলাম সায়েম, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট ফরহাদ আহমদ ও নির্বাহী সদস্যের পদে এডভোকেট মোহাম্মদ ইসহাক (১)। বিজয়ীরা আগামী এক বছর কক্সবাজার জেলা আইনজীবী সমিতি পরিচালনা করবেন।

ফলাফল বিপর্যয়ের কারণ জানতে কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলামসহ দায়ীত্বশীল অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে আ’লীগ সমর্থিত একাধিক আইনজীবী বলেন, প্যানেল গঠনের সময় থেকেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্যানেলের মধ্যে অনৈক্য ছিল। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর প্রচারণার সময় বড় বড় নেতারা তেমন ভূমিকা রাখেনি। ভোটের এক দিন আগে থেকে বড় বড় আইনজীবী নেতাদের ভূমিকা বিতর্কিত হয়ে ওঠে। তারা প্রত্যেকেই ব্যক্তিগত ও রাজনৈতিক পদ-পদবির ব্যাপারে প্রতিশোধে মেতে ওঠেন। ফলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যাপক প্রভাব থাকলেও ফলাফলে সে প্রভাব পড়েনি।

নাম প্রকাশ না করার শর্তে আ’লীগ সমর্থিত এক আইনজীবী বলেন, যোগ্যতার বিচার-বিশ্লেষণ না করে রহস্যজনক কারণে জেলা আ’লীগের শীর্ষ নেতারা বার বার তারেক, সোহেল ও জিয়াকে মনোয়ন দেন। এ কারণে দলের ভেতরে অসন্তোষ-ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রভাব পড়েছে সমিতির নির্বাচনে।

তার মতে, বিএনপি-জমায়াত নেতৃত্বাধিন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ এর সাধারণ সম্পাদক প্রার্থী তাহের সিকদারের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এছাড়াও তিনি আদালত পাড়ার ‘অজনপ্রিয়’ একজন আইনজীবী। একারণে সাধারণ সম্পাদকের পদটিতে আ’লীগ সমর্থিত প্রার্থী তারেক নির্বাচিত হয়েছেন। অন্যথায় সেই পদটিতেও বিপুল ভোটে পরাজিত হতেন আ’লীগের নেতৃত্বাধিন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
বিজয়ী সভাপতি সিরাজুল ইসলাম বলেন, তারা প্রতিপক্ষের কোনো দুর্বলতার খোঁজ রাখেননি। বরং ভোটাররা পছন্দ করেই তাদের ভোট দিয়েছেন। ফলে তারা সাফল্য পেয়েছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবি মোহাম্মদ বারেক জানিয়েছেন, ১৭ জন নির্বাচিত হলেও জেলা আইনজীবী সমিতির কার্যকারি কমিটি ২০ জনের। নব নির্বাচিতরা পরে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া চৌকি আইনজীবি সমিতি থেকে ৩ জন সদস্য কো-আপ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবি মোহাম্মদ বারেক শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ফলাফল নিশ্চিত করে জানান, মোট ৮৫২ জন ভোটারের মধ্যে ৭৮৬ জন তাদের ভোট প্রয়োগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন