বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী দলের গুলির আঘাতে মোঃ জমির (১৫)ও নজিমুল্লাহ (২৪)নামে দুই রোহিঙ্গা শিশু গুরুতর আহত হয়েছে। এর মধ্যে জমিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উখিয়া জরুরি বিভাগের চিকিৎসক। এদেরকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ৮ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে কক্সবাজারে রেফার করে। রবিবার (২০ফ্রেবুয়ারি) সন্ধ্যার দিকে ৪নং রোহিঙ্গা ক্যাম্প লম্বাশিয়ায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক। তিনি বলেন, রোহিঙ্গা ডাকাতের গুলির আঘাতে দুই শিশু গুরুতর আহতের খবর পেয়েছি। এই সময় অস্ত্রহস একজনকে আটক করা হয়েছে। তবে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে মাদক ব্যবসা কে কেন্দ্র করে হাশিমের নেতৃত্বেএকটি অস্ত্রধারী দল লম্বাশিয়া ক্যাম্পের সি-ব্লকের আয়াজকে অপহরণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্য করে ডাকাত বাহিনী গুলি বর্ষণ করে। এতে ওই দুই শিশু গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে আসেন