• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

শ্রীলংকা মতো দেউলিয়া হওয়ার সুযোগ বাংলাদেশের নেই- এমপি কমল

নিজস্ব প্রতিদেক / ২৭৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বাংলাদেশ কখনই শ্রীলংকা হবে না, কেননা বাংলাদেশের রিজার্ভ পৃথিবীর ১০০ টি দেশের বেশী। কিছু রাজনৈতিক দলের দায়িত্বশীলরা অপপ্রচার চালাচ্ছে দেশের বিরুদ্ধে, তাদের প্রতিহত করতে হবে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের স্বপন পালের সভাপতিত্বে প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রক্ষচারী।

এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট রণজিত দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর,জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশসহ অন্যান্যরা।

৫ হাজার বছরেরও বেশি আগে জম্ম নিয়েছিল ভগবান শ্রী কৃষ্ণ। শুক্ল পক্ষের অষ্টমি তিথি ছিল সেই দিনটি। সেই জন্মাষ্টমীকে ঘিরে হাজার হাজার বক্তের বন্দনাসহকারে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি গোলদীঘির পাড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনারপাড়া কৃষ্ণানন্দ ধামে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন