• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল কবির

প্রেস বিজ্ঞপ্তি: / ১৫০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাত্র ২ দিন পরই অনুষ্ঠিত হবে এ নির্বাচনের ভোট যুদ্ধ। তাই নির্বাচনকে ঘিরে চলছে বিরামহীন প্রচারণা। তবে ১২ নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কার কাউন্সিলর পদ প্রার্থী এনামুল কবির তার কর্মী-সমর্থকদের নিয়ে ওয়ার্ডের প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন।

প্রতিটি পাড়া-মহল্লায় পথসভা ও উঠান বৈঠক করে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সাথে। প্রতীক বরাদ্দের পর থেকেই দিন রাত এক করে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও অলি-গলিতে গণসংযোগ করে ভোট চাইছেন ‘টেবিল ল্যাম্প’ মার্কায়। পাচ্ছেন ব্যাপক জনসমর্থনও।

কাউন্সিলর প্রার্থী এনামুল কবির বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থনে প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। তিনি বলেন, টেবিল ল্যাম্প নিয়ে কাউন্সিলর নির্বাচিত হলে সারা জীবন আমি আপনাদের পাশে সুখে দুঃখে কাজ করব ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এছাড়া তিনি ১২ নং ওয়ার্ডবাসীর প্রতি টেবিল ল্যাম্প মার্কায় ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন