প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব মানবতার বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম। কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার রাত ১২:০১ মিনিটে কক্সবাজার সি ওয়ার্ল্ড হোটেলের লবির মিলনায়তনে কেক কাটা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের চিকিৎসক -নার্সসহ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক স্বেচ্ছাসেবক শনিবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণে গিয়ে এই কর্মসূচি পালন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের প্রধান সমন্বয়ক নূরুল আজিম রনি। নুরুল আজিম রনি বলেন, ‘জাতির পিতার মতো শেখ হাসিনার দূরদৃষ্টি ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মহাকাশে উৎক্ষেপিত হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তিতে বিশ্বাসী এবং নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। ২০১৭ সালে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত ও নির্যাতিত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশে আশ্রয় দিয়ে দেশরত্ন শেখ হাসিনা বিশ্বমানবতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন’।
আলোচনা সভায় সঞ্চালনা করেন করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের যুগ্ন সমন্বয়ক মিজানুর রহমান মিজান। এ সয়ম উপস্থিত ছিলেন হুমায়ূন কবির রানা, সাইমুন, ঐশিক পাল জিতু, শাদাত সালাম শাওন,নোমান রাকিন চৌধুরী,মাইমুন উদ্দিন, তানভির মেহেদি মাসুদ, আরাফাত হোসেন, ইনজামুল ইমু, মিনহাজুর রহমান,শিহাব আলী চৌধুরী, মোঃ তাজুল ইসলাম শিবলী, অমিত চক্রবর্তী, সুদীপ্ত পাল, কাজী আব্দুল অজিজ রাইয়ান, রবিউল হোসেন রনি, নিসান চৌধুরী, আলী আরেফিন, মাঈন নেওয়াজ
,সোহাগ, ইকরামুল, আরিফ, ঈমান, শাহাদাত, জামসেদ, মো শামীম, অভি, রাকিব হাসান।
এতে ডাক্তার,নার্স সহ আরও উপস্থিত ছিলেন ডাঃ হাসিব, ডাঃ সাদ্দান, ডাঃ রাসেল, আয়েশা, রাবেয়া, সাইমা প্রমুখ।