• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে হাইকারি কারাতে ক্লাবের উদ্যোগে ৪৮তম জাতীয় শোক দিবস উদযাপন।  

প্রেস বিজ্ঞপ্তি: / ৪৩০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট শোক দিবস উদযাপন করেছে হাইকারি কারাতে ক্লাব,বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১২ টায় কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়াম কনফারেন্স হলে এ হাইকারি কারাতে ক্লাবের সভাপতি কৃষিবিদ সুজন কল্যান বড়ুয়া সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সকল সংগ্রাম ও আন্দোলনে নেতৃত্ব দেন। বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়। জাতির পিতার সুযোগ্যকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে।

বক্তারা আরও বলেন, হাইকারি কারাতে ক্লাব এর ছাত্র-ছাত্রীরা এখন বিভিন্ন ইভেন্ট এ সফলতার সহিত কৃতিত্ব অর্জন করছে। এবং এ রকম সুন্দর ও সফলতার সহিত প্রোগ্রাম করায় কমিটির সকল সদস্য ও হাইকারি কারাতে ক্লাবের প্রধান পরিচালক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সানাউল্লাহ সানি এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, ক্রীড়া সংস্থার সদস্য হারুনুর রশিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আলী আহমদ, শাহাদাত হোসাইনসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন