• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শহরে ইফতার বিতরণ করল কক্সবাজার হেল্পিং ক্লাব

নিজস্ব প্রতিদেক / ৬১৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার হেল্পিং ক্লাব এর উদ্যেগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। দোয়া মাহফিলে বাংলাদেশসহ বিশ্বব্যাপি করোনা মহামারী থেকে মুক্তি, সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ‘বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী’র শিক্ষক মাওলানা ফারহান। মোনাজাতের আগেই মঙ্গলবার (১৯ মে) কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে গরীব অসহায়, দিন মজুরসহ অভাব গ্রস্থ মানুষের মাঝে কক্সবাজার হেল্পিং ক্লাবের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার হেল্পিং ক্লাবের সভাপতি নুরুল ইসলাম পারভেজ, সহ-সভাপতি মো. খুরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক পহেল মাহমুদ রিফাত, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তানভীরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক সাকিব হোসেন সাঈদী, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, অর্থ-সম্পাদক ওবায়দুল হাসান, উপ-অর্থ সম্পাদক মো. ফয়েজ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহীন, উপ- ক্রীড়াসম্পাদক আকিবুল ইসলাম আবছার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাঈদ মোহাম্মদ তামিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জুয়েল পারভেজ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফাহিম, আব্দুলাহ নুর সোয়াইব, মো ফাহিম, মো রুবেল, হাসনাত ফারাবী, তানজিদ হোসেন ও শাহীন মোবারক প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, বর্তমান সময়ে চরম দুর্বিষহ অবস্থায় দিন পার করছে দিনমজুর এবং গরীব অসহায় মানুষ গুলো। এই অসহায় মানুষ গুলোর জন্য করোনা মহামারির প্রথম থেকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দুর্যোগ মোকাবেলায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কক্সবাজার হেল্পিং ক্লাব টিম । যার অংশ হিসেবে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার।

প্রসঙ্গত কক্সবাজার হেল্পিং ক্লাব করোনা মহামারির প্রথম পর্যায় থেকে জীবাণুনাশক স্প্রে , লিফলেট ও মার্স বিতরণ ও দূর্যোগ মোকাবিলায় জন্য অসহায় মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন