• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

লোভ-লালসা থেকে দূরে থাকতে নেতাকর্মীদের আহ্বান জানালেন তারেক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৮৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান করেছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

লন্ডনে সফর শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশে ফেরার পর বিমানবন্দরে তারেক রহমানের পক্ষ থেকে এ বার্তা নেতাকর্মীদের পৌঁছে দেন তিনি। এসময় বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন এবং লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।’

তিনি বলেন, ‘দলের সবস্তরে শৃঙ্খলা, ঐক্য ও সততার মধ্যে কাজ করার প্রয়োজন আছে। দেশের জনগণের জন্য দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।’

এদিকে, ১২ দিনের সফল লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন