• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনার জন্য আবারও টেকনাফে মিয়ানমারের প্রতিনিধিদল

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

পাইলট প্রকল্পের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে কক্সবাজারের টেকনাফে পৌঁছেছে।

কক্সবাজার থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, মিয়ানমারের প্রতিনিধিদলটি ১৪ সদস্যের। তাঁরা মূলত কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

আলোচনা শেষে আজ বিকেলেই প্রতিনিধিদলটির মিয়ানমারে ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল।

বৈঠকে মে মাস (চলতি) নাগাদ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়েছিল।

কুনমিং বৈঠকের সিদ্ধান্তের ধারাবাহিকতায় রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল ৫ মে রাখাইন ঘুরে আসে।

এর এক সপ্তাহের মধ্যে মিয়ানমারের প্রতিনিধিদলের বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে মিয়ানমারের প্রতিনিধিদলের সফরটি পিছিয়ে যায়। এখন তারা সফরে এল।

কাল ২৬ মে ঢাকা সফরে আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। তাঁর তিন দিনের ঢাকা সফরকালে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি অগ্রাধিকার পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন