• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২৫৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
রোহিঙ্গা সন্ত্রাসী হারুন।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো.হারুন(২৮) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

রোববার(১৪আগস্ট) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই রোহিঙ্গা একই ক্যাম্পের ব্লক-সি,শেড-৮০২/৫ বাসিন্দা ফজল আহম্মদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃত রোহিঙ্গার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

তিনি আরো জানান,তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত পিস্তলসহ গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন