• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় জাল নোট কারবারি চক্র

নিজস্ব প্রতিদেক / ৯১৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় জাল নোট কারবারি চক্র। প্রায় অভিযানে ধরা পড়ছে জাল নোট কারবারি ও সরবরাহকারিরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫ হাজার জালনোট উদ্ধার করেছে এপিবিএন। এসময় এক জালনোট সরবরাহকারীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-১৬ এর কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মো. হেমায়েতুল ইসলাম।

এপিবিএন-১৬ সূত্র জানায়, উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের উনচিপ্রাং এলাকায় অভিযান চালায়। এসময় ৫ হাজার টাকার জালনোট সহ মো. সেলিম (২৭) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি ২২ নাম্বার ক্যাম্পের ডি-১ ব্লকের আলি আহমদের ছেলে।

একই অভিযানে ৩২০ পিস ইয়াবা সহ মো. রিদুয়ান (২৬) ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে (২৩) আটক করা হয়। তারা দু’জনই রোহিঙ্গা। তারা ২২ নাম্বার ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা।

এ সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় এপিবিএন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন