• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে মিলল ইয়াবা : আটক দুই নারী

টেকনাফ প্রতিনিধি: / ১২৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার আবুল হাসেমের মেয়ে রফিকা(৩৫), লেদা ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার দীল মোহাম্মদের স্ত্রী নুরজাহান (৪০)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ২ টা ৩০ মিনিটের সময় টেকনাফের হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গতকাল রাতে গোপন সংবাদে জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। উক্ত সংবাদে আমার নেতৃত্বে থানা পুলিশের একটিদল ক্যাম্পে রফিকার বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন রফিকার কক্ষে সাদা রঙ এর বালতির ভেতরে প্লাটিক মুড়ানো একটি পলেটিন উদ্ধার করা হয়। মাদকের সাথে জড়িত বাড়ির মালিকসহ দুই নারীকে আটক করা হয়। পলেটিনটি খুলে গণনা করে ২৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, ইয়াবা ও আটক দুই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন