• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিদেক / ২৬৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
কুতুপালং উখিয়া। ছবি : সংগৃহীত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর ৩৫ হাজার শিশু জন্ম নিচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির ৪র্থ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ক্যাম্প এলাকায় আমরা দেখছি, জন্মহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সে জায়গায় আমাদের স্বাস্থ্য বিভাগ ও ইসলামি ফাউন্ডেশনকে বলব, তাদের উদ্বুদ্ধ করে যেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা তারা ব্যবহার করে। আমরা এ নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি।

কারণ আমরা এখন যে তথ্য পেলাম, প্রতি বছর ৩৫ হাজার শিশু জন্ম নিচ্ছে সেখানে। এখানে তাদের আসার ৫ বছর কিন্তু হয়ে গেছে। দেড় লাখ তাদের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এই অবস্থাটা যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন তিনি।

বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা যাতে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করতে না পারে সেজন্য ইউএনএইচসিআরের ডাটাবেজ ব্যবহার করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন