• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গাদের পেছনে ব্যয় ৯৩৭৭ কোটি টাকা : ক্ষতি ২২০০ কোটি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের পেছনে ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়া, রোহিঙ্গাদের কারণে প্রাকৃতিক বনজ সম্পদ ও জীব-বৈচিত্রের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ ২ হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআরের যৌথ যাচাইয়ের তথ্য অনুযায়ী, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি ক্যাম্পে ৯ লাখ ৩৪ হাজার ৭১৯ জন এবং নোয়াখালীর হাতিয়ার ভাসান চরে ৩০ হাজার ৭৪৮ জন রোহিঙ্গা বসবাস করছে। এছাড়া, ২৬ হাজার ১৬৫ জন রোহিঙ্গার যাচাই কার্যক্রমের জন্য অপেক্ষমাণ আছে। সেই হিসাবে মোট ৯ লাখ ৯১ হাজার ৬৩২ জন রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে।

প্রতিমন্ত্রী বলেন, শরণার্থীদের পেছনে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত সরকারের ৯ হাজার ৩৭৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়া, প্রাকৃতিক বন ও জীব-বৈচিত্রের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ দুই হাজার ২০৪ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন