• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

রোনালদোর খেলেননি তাই ক্ষতিপূরণ পেলেন দর্শক

নিজস্ব প্রতিদেক / ২৭৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় পা রাখবেন দক্ষিণ কোরিয়ায়। পায়ের জাদুতে মুগ্ধ করবেন মাঠে আসা হাজার হাজার দর্শকদের। কত আশা ছিল কোরীয়দের! কিন্তু সেই আশা পূরণ হয়নি সেদিন। হাজার হাজার কোরিয়ানদের হতাশ করে বেঞ্চেই বসে থেকেছিলেন রোনালদো। মৌসুম শুরুর আগে রোনালদোকে ছাড়াই দক্ষিণ কোরিয়ায় অল স্টার একাদশের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল জুভেন্টাস। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে হতাশ হয়ে দুয়োধ্বনি দিয়েছিল কোরীয়রা। করেছিল মেসির নামে উল্লাসধ্বনি।

ম্যাচ শেষে ক্ষিপ্ত দুই সমর্থক ব্যাপারটাকে নিয়ে গিয়েছিলেন আদালত পর্যন্ত। গাঁটের পয়সা খরচ করে যাকে দেখতে এসেছিলেন, তাঁকেই যদি দেখা না যায়, মেজাজ খারাপ তো হবেই! রাগের আগুনে আরও সলতে পড়েছিল আয়োজক সংস্থার একটা কথার কারণে। আয়োজক সংস্থা দ্য ফাস্তা ইঙ্ক ম্যাচের আগে জানিয়েছিল, অন্তত ৩০ মিনিট রোনালদো মাঠে নামবেনই। প্রীতি ম্যাচের চুক্তিপত্রে উল্লিখিত ছিল, অন্তত ৩০ মিনিট রোনালদোকে খেলাতেই হবে। কিন্তু সে কথা মানেননি জুভেন্টাসের কোচ মরিজিও সারি। শারীরিক অবসাদ ও মাংসপেশির হালকা চোটের কারণে সেদিন রোনালদোকে মাঠে নামানোর ঝুঁকি নিতে রাজি হননি জুভেন্টাস কোচ। ফলে কোরীয়রাও রোনালদোর কারিকুরি দেখতে পারেনি। এই সিদ্ধান্তে কোচ সারি, রোনালদো, ও জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি, সবারই মত ছিল।

সে সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন খেলা দেখতে আসা ষাট হাজার দর্শক। সে দিন মাঠের বড় পর্দায় রোনালদোকে যত বার দেখানো হয়েছে, তারস্বরে দুয়ো দিয়েছিল কোরীয়রা। মেসির নামে চিৎকারও করেছিল কেউ কেউ। ম্যাচ শেষ হওয়ার আগেই অনেককে হতাশ হয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল। এদের মধ্যেই দুজন ক্ষিপ্ত হয়ে মামলা করে দিয়েছিলেন আয়োজক সংস্থার বিরুদ্ধে। সে মামলার সুরাহা হয়েছে দুদিন আগে। গত মঙ্গলবার ওই দুই সমর্থককে ৩১২ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইনচনের একটি জেলা আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন