• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

রামুতে বনের গাছ উজাড় করে তামাক চাষ

নিজস্ব প্রতিদেক / ২৪৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২ মে, ২০২২
রামুতে বনের জায়গায় তামাক চাষ।

রামু প্রতিনিধি:
কক্সবাজার উত্তর বন বিভাগের রামু বাঘখালী বিটে সামাজিক বনায়ন উজাড় করে তামাক চাষ করা হচ্ছে। তামাক পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে বনেরই গাছ। এ কাজে খোদ বাঘখালী বিট কর্মকর্তা রবিউল ইসলামের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। সম্প্রতি বাঘখালী বিটের শুকরেরতলী সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ১০ একর জায়গার হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাঘখালী বিটের কলারঝিলির সংরক্ষিত বনভূমির পাহাড়ি নিচু জমিতে করা হয়েছে তামাক চাষ। অভিযোগ আছে, বাঘখালী বিট কর্মকর্তা প্রতি একরে ১০ থেকে ২০ হাজার টাকা নিয়ে স্থানীয় ভিলেজার ও বাসিন্দাদের তামাক চাষ করতে বর্গা দিয়েছেন সংরক্ষিত বনভূমি।

বনের গাছ কর্তন।

বাঘখালী রেঞ্জের হেডম্যান আব্দুস ছালাম বলেন, খোদ বিট কর্মকর্তা রবিউল বন কিছু বনদস্যুকে সঙ্গে নিয়ে প্রায় ১০ একর সংরক্ষিত বনভূমির গাছ কাটিয়েছেন। পাশাপাশি টাকার বিনিময়ে সংরক্ষিত বনভূমিতেই তামাক চাষ করার অনুমতি দিচ্ছেন তিনি। আমরা তিনজন হেডম্যান এসব বনভূমির দেখাশোনা করি। এখন আমরা হেডম্যান হয়েও নিরূপায়। বিট কর্মকর্তা রবিউলের বিরুদ্ধে কথা বললে তিনি আমাদের বন মামলার ভয় দেখান।’

এদিকে ১০ একর জায়গার গাছ কেটে উজাড় ও সংরক্ষিত বনভূমিতে তামাক চাষের বিষয়ে বিট কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘আমি কেন বন বিভাগের গাছ কাটব, দুষ্কৃতিকারীরা হয়তো এই গাছগুলো কেটেছে। তবে কারা কেটেছে তার কিছুই তিনি জানেন না। তিনি বলেন, ‘সংরক্ষিত বনভূমিতে যারা তামাক চাষ করে এদের হাত অনেক লম্বা। আমরা তাদের তামাক চাষ না করতে মানা করলেও শোনে না।’

কাউয়ারখোপের স্থানীয় কৃষক মোস্তাক আহমদ জানান, কলারঝিরির সব সংরক্ষিত বনভূমি এখন তামাক চাষের দখলে। রাজারকুল রেঞ্জের বাঘখালী বিট কর্মকর্তা রবিউল ইসলাম সরাসরি এসে এখানকার কৃষকদের কাছ থেকে প্রতি একরে ১৫ থেকে ২০ হাজার টাকা বর্গার টাকা নেন। তা ছাড়া চাষা দিয়ে তিনি নিজেও অনেক তামাক চাষ করেছেন এখানে।

বন বিভাগের স্থানীয় ভিলেজার আব্দুর রহমান দীর্ঘদিন ধরেই কলারঝিরিতে বসবাস করেন। সংরক্ষিত বনভূমিতে তিনিও প্রায় দুই একর তামাক চাষ করেছেন। তামাক চাষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিট অফিসকে প্রতি একরে দুই থেকে পাঁচ হাজার টাকা দিলেই হয়। আমরা যেহেতু ভিলেজার, আমাদের থেকে টাকা কম নেয় বিট অফিস।’

এবিষয়ে জানতে চাইলে কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান,আসলে বিষয়টা আপনার মাধ্যমে জানতে পেরেছি এবং আমি তদন্তপুর্বক আমার অফিশিয়ালভাবে ব্যবস্থা নিব। তবে হাজার হাজার একর বনবিভাগের জায়গায় তামাক চাষ আজকে নতুন কিছু নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন