• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া মুখোমুখি ফ্রান্স-স্পেন: সেমিফাইনালে কার কী ইতিহাস বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা

রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৪৮৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩

কক্সবাজারের রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এরা হলো- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরেস্ট অফিস ডিকপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব মিয়া (১২) ও একই এলাকার মাহমুদুল হক ফাহিমের ছেলে মছুদুর রহমান রাহী (৯)।

নিখোঁজ দুইজনই কক্সবাজার সদর উপজেলার ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

শিশু দুটির অভিভাবকরা জানান- শনিবার (১০ জুন) সকাল ৮ টায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রাকিব মিয়া ও মছুদুর রহমান রাহী বাড়ি থেকে বের হয়। পরে অভিভাবকরা মাদ্রাসায় শিক্ষকদের ফোন করে পৌঁছে গেছে কিনা জানতে চান।

এসময় শিক্ষকরা জানান- তারা মাদ্রাসায় যায়নি। শনিবার সারাদিন মাদ্রাসা, পাশর্^বর্তী এলাকার এবং বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও ওই ছাত্রদ্বয়ের সন্ধান পাওয়া যায়নি।

ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুন জানিয়েছেন- রাকিব ও রাহী এ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

রাকিব অসুস্থবোধ করলে দুজনই গত বুধবার ছুটি নিয়ে বাড়িতে যান। কিন্তু তারা এখনো মাদ্রাসা আসেনি।

অভিভাবকদের কাছ থেকে জেনেছেন তারা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়েছেন। এখন তাদের সন্ধান পেতে প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চেষ্টা চলছে। দুই শিশু শিক্ষার্থীর হদিস না পেয়ে আতংকে ভুগছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

এমনকি বাবা-মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ছেন।

পরিবারের সদস্যরা জানান- বাড়ি থেকে বের হওয়ার সময় রাকিব মিয়ার পরনে সবুজ রঙের পাঞ্জাবি এবং মছুদুর রহমান রাহীর পরনে নীল রঙের পাঞ্জাবি পরিহিত ছিলো।

তাদের সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন- পরিবারের সদস্যরা। যোগাযোগ : মোবাইল নং ০১৮১২-৫০৬৪১৯ অথবা ০১৮২৭-১৩৭৩৩২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন