• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সম্মেলনের পর রামুতেও যুবলীগের কমিটি হয়নি

নিজস্ব প্রতিদেক / ১৪০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
দীর্ঘ ১৯ বছর পর রামু উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সর্বশেষ ২০০৩ সালে রিয়াজুল আলমকে সভাপতি ও নীতিশ বড়ুয়া সাধারণ সম্পাদক করে যুবলীগের কমিটি হয়েছিলো। এর পরে রামুতে কোন সম্মেলন অনুষ্টিত হয়নি।

জানা গেছে- রামু উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় এক ডজনের বেশি পদপ্রার্থী হয়েছেন। এর মধ্যে সাবেক ছাত্রলীগের নেতা, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্যবসায়ীসহ নানান পেশাজীবি রয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে রামু চৌমুহনী স্টেশনে কক্সবাজার যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর সম্মেলন উদ্ভোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান সোহাগ। তাছাড়া আওয়ামীলীগ ও যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা সম্মেলনে বক্তব্য রাখেন।

এছাড়াও রামু যুবলীগের সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-রামু-ঈদগাও আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, যুবলীগ যদি মাঠে থাকে তাহলে আওয়ামীলীগ সরকার আবারো ক্ষমতায় আসবে।

কাউন্সিলে থাকা সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা প্রায় একঘন্টা বৈঠকের পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে কোন সমঝোতা না হওয়ায় কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে জানান কেন্দ্রীয় নেতারা। একইভাবে ৯ মার্চ বৃহস্পতিবার কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন শেষে কাউন্সিলে সমঝোতা না হওয়ায় সেখানেও কেন্দ্র থেকে কমিটি ঘোষনা দেয়ার কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন