• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মেসির চোট, মিস করতে পারেন ফেরার ম্যাচ

নিজস্ব প্রতিদেক / ২৬৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
48225348

ডেস্ক রিপোর্ট:

দুশ্চিন্তার মেঘ আরও ঘনীভূত হলো। এমনিতেই টানা ম্যাচ খেলার ধকলের কথা ভেবে খেলোয়াড়দের চোট শঙ্কায় আছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। কিন্তু খেলা শুরুর আগেই ধাক্কা লাগলো কাতালান ক্লাবে। অনুশীলনে চোট পেয়েছেন লিওনেল মেসি। লা লিগার ফেরার ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জন্মেছে।

বার্সেলোনা ভক্তদের জন্য এই দুঃসংবাদ দিয়েছে কাতালানভিত্তিক টেলিভিশন টিভিথ্রি। তাদের খবর, মঙ্গলবারের অনুশীলনে ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করেন মেসি, পরপরই এমআরআই করা হয়েছে তার। যে কারণে বুধবারের অনুশীলনে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক।

১০ দিন পর লা লিগায় ফিরছে বার্সেলোনা। করোনাভাইরাস পরবর্তী লিগ শুরুর আগেই সতর্কতার ঘণ্টা বেজে উঠলো কাতালান ক্লাবটিতে। ডান পায়ে ব্যথা অনুভব করায় মেসির স্ক্যান ও বুধবার অনুশীলনে না আসার দৃশ্যে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার ফেরার ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জন্মেছে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর চোটের যে ধরন, এটা থেকে সুস্থ হতে সাধারণত ১০ দিন সময় লাগে।

বলার অপেক্ষা রাখে না বার্সেলোনার মেডিক্যাল টিম এখন নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করবে যেন ১৩ জুন সুস্থ হয়ে উঠেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দ্রুত এবং পুরোপুরি সেরে উঠাটা ভীষণ জরুরি। কারণ বার্সেলোনাকে টানা ১১ ম্যাচ খেলতে হবে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে। এজন্য খেলোয়াড়দের আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। এতে চোটের ঝুঁকি বেড়ে যাবে কয়েক গুন।

এবারের মৌসুমে মেসির চোট-ভাগ্য মোটেও ভালো নয়। অনুশীলন গ্রাউন্ডের চোটে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের প্র্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। একইভাবে পাওয়া চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার ঘটনাও ঘটেছে। নতুন করে পাওয়া চোটটা হয়তো গুরুতর নয়, তবে পুরোপুরি সেরে উঠাটা তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ব্যস্ত সূচিতে টানা খেলে যেতে হবে আর্জেন্টাইন অধিনায়ককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন