• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

নিজস্ব প্রতিদেক / ৪০৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

খেলা ডেস্ক:

করোনভাইরাস মহামারির কারণে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশের হয়ে টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। সেটি ২০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। ব্যাটটি তিনি কিনেছেন তার আফ্রিদি ফাউন্ডেশনের ব্যানারে।

করোনাদুর্গত মানুষদের সহায়তায় ক্রিকেটাররা নানামুখী উদ্যোগ নিয়েছেন। গত শনিবার রাতে মুশফিকুর রহিম তার ব্যাটটি নিলামে উঠিয়ে ছিলেন। কিন্তু ভালো একটি উদ্যোগ ভুয়া বিডারদের কারণে ভেস্তে যেতে বসেছিল। এ কারণে মুশফিকের নিলাম কয়েক ঘণ্টা বন্ধও ছিল। অনলাইনে আকাশছোঁয়া দাম উঠলেও বেশিরভাগ ব্যক্তিই বিড করছেন ‘ভুয়া আইডি’ ব্যবহার করে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে যে ব্যাট দিয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে যা ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি, করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। অনলাইন নিলাম শেষ হয় বৃহস্পতিবার। শুক্রবার রাতে ফেসবুকে মুশফিক নিজেই বিজয়ীর নাম জানান।

বাংলাদেশের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান ভুয়া বিডারদের অপতৎপরতায় ব্যথিত, এদের জানিয়েছেন ধিক্কার, ‘আমি ধিক্কার জানাতে চাই তাদের, যারা ভুয়া বিড করেছেন। আপনারা শুধু আমার নামকে ছোট করেননি, বাংলাদেশের ক্রিকেটকে ছোট করেছেন। আপনাদের এই বিডের খবর সারা বিশ্বে পৌঁছে গেছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন