টেকনাফ প্রতিনিধি:
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় আরো দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় এক শিশু ও পাঁচ নারীসহ ৬ জনের লাশ উদ্ধার হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টায় টেকনাফ বাহারছড়া শীলখালী থেকে দুই নারীর লাশ উদ্ধারের
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, ওই এলাকায় ভেসে আাসা দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে সাগরে ডুবে যাওয়া ট্রলারে যাত্রী ছিলেন তারা। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার পাঠানো হবে।’
মঙ্গলবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবদিয়ায় এলাকায় সমুদ্র সৈকতে ট্রলার ডুবির ঘটনায় জীবিত ৪৫ জন ও ভেসে আসা তিন নারীর লাশ উদ্ধার করেছে।