নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনা পাড়া এলাকার কয়েকজন যুবকের সাথে ইয়াবা লেনদেনের কথা হয় মোহাজের পাড়া এলাকার বাবুর সাথে। লেনদেন অনুসারে বাবু তাদের ইয়াবা বিক্রি করতে রাজিও হয়। ওই সুবাদে পূর্ব মোহাজের পাড়ায় বাবুর বাড়িতে ইয়াবা কিনতে আসে দক্ষিণ ঘোনার পাড়ার কয়েকজন যুবক। বাবুর বাড়িতেও ঢুকেন তারা। কিন্তু টাকার লেনদেন হয়নি। তবে ইয়াবা ট্যাবলেটের লেনদেন হয়েছে। টাকা না দিয়ে বাবুর কাছ থেকে প্রায় ১ হাজার ইয়াবা ট্যাবলেট লুট করে নিয়ে যায় কয়েকজন চিহ্নিত যুবক। ঘটনাটি প্রায় ৭ বছর আগের। ইয়াবা লুটের বিষয়টি কাউকে বিচারও দিতে পারেনি বাবু ও তার পরিবার। ইয়াবা লুটের বিষয়টি পুরো পূর্ব মোহাজের পাড়াবাসী অবগত। এর আগে থেকেই মাদক ব্যবসায়ে হাত বাড়ান বাবুর পরিবার। বাবু শহরের ১০নং ওয়ার্ডস্থ পূর্ব মোহাজের পাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। রাজা মিয়ার স্ত্রী আয়েশাও চিহ্নিত মাদক কারবারি। বেশ পুরাতন মাদক কারবারি হিসেবে পরিচিত আয়েশার পবিবার।
অনুসন্ধানে জানা গেছে- রাজা মিয়ার স্ত্রী আয়েশা একজন চিহ্নিত মাদক কারবারি। তার পুরো পরিবারটি মাদক কারবারে জড়িত রয়েছে বলেও সমাজ কমিটির সূত্রে জানা গেছে। নিজেদের ঘর থেকে পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি হয় প্রতিনিয়ত। গত চারবছর আগেও বাবুর কাছ থেকে প্রায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট লুট করা হয়েছে। এলাকায় বিক্রি করার সময় ইয়াবা গুলো লুট করে একদল চিহ্নিত অপরাধী চক্র।
পূর্ব মোহাজের পাড়া এলাকার এক সমাজ নেতা বলেন- আয়েশার পরিবারটি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। একযুগের বেশি সময় ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে আয়েশার পরিবার। এরিমধ্যে আয়েশার বিরুদ্ধে কয়েকটি মাদক মামলাও রয়েছে। একসময় গাঁজা ও ফেন্সিডিল ব্যবসা চালিয়েছিল জমজমাটভাবে। বর্তমানে চলছে ইয়াবা কারবার। আয়েশা পরিবারের মূল ইয়াবা ভেন্ডার দক্ষিণ ঘোনার পাড়া এলাকার বাচ্চু।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে- আয়েশার স্বামী রাজা মিয়া দিনভর ঘরে অবস্থান করে। কোন চাকরি বা ব্যবসা নেই। কিন্তু মাদক ব্যবসা লেনদেন করে আয়েশা, তার ছেলে বাবু ও আয়েশার মেয়ের জামাই আরিফ। মূলত ঘর থেকেই তারা মাদক বিক্রি করে। নিয়মিত মজুদও থাকে তাদের ঘরে। তাদের রয়েছে নির্দিষ্ট কাস্টমারও। পরিচিতজনদের তারা খুচরা ইয়াবা বিক্রি করে থাকে।
সূত্রে মতে- আয়েশার ছেলে বাবু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। খুচরা ও পাইকারি সব ধরণের ইয়াবা বাবুর নেতৃত্বে। এতে আয়েশার পঙ্গু এক ভাইও জড়িত রয়েছে। এমনকি বাবুর বোনের জামাই আরিফের নামও উঠে এসেছে বিভিন্নভাবে। তারা টেকনাফ থেকে কৌশলে ইয়াবা এনে বাড়িতে মজুদ রাখে। এরপর ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে আত্মীয়তার নাম করে আয়েশার বাড়িতে বেড়াতে আসে ইয়াবা ব্যবসায়ীরা। পরে তারা ইয়াবা নিয়ে কৌশলে ঢাকায় রওনা দেন। এতে ইয়াবা পাচারে সহযোগি করে আয়েশার পঙ্গু ভাইটি। তিনি বিভিন্ন সময় ঢাকায় অবস্থান করে বলে জানা গেছে। এভাবে দীর্ঘদিন ধরে চলছে আয়েশা পরিবারের ইয়াবা কারবার। তবে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারি ইয়াবা পৌঁছে দেন আয়েশার ছেলে বাবু।
এদিকে সম্প্রতি সময়ে ‘ভদ্রতার আড়ালে মিলেমিশেই নারী-পুরুষের মাদক কারবার’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে তোলপাড় তৈরি হয় মোহাজের পাড়া এলাকায়। ভাড়া বাসায় অবস্থান করে ইয়াবা কারবারের তথ্যও আনা হয়েছিল সংবাদে। সংবাদের সূত্র ধরে সত্যতা পাওয়ায় এক ভাড়াটিয়াকে বেরও করে দিয়েছে বাড়ির মালিক। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে ওই ভাড়াটিয়াকে বের করে দেওয়া হয়। ইয়াবা কারবারের প্রাথমিক তথ্য পাওয়ায় মহিউদ্দিন আহাম্মেদের পরিবারকে ভাড়া বাসা থেকে বের করা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: