• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ভদ্রতার আড়ালে মিলেমিশেই নারী-পুরুষের মাদক কারবার

নিজস্ব প্রতিদেক / ১১১৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
কক্সবাজার পূর্ব মোহাজের পাড়া এলাকার মাদক কারবারিদের একাংশ।

বিশেষ প্রতিবেদক
কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ডের একটি অংশ পূর্ব মোহাজের পাড়া। বৃহত্তম এলাকার পূর্ব মোহাজের পাড়ার অংশটি দীর্ঘদিন ধরে মাদকে ভরপুর। এলাকার বেশির ভাগ মানুষ এখন মাদকের সাথে সরাসরি জড়িত। চলে বাসা বাড়িতে মাদক সেবন ও বিক্রি। অনেকেই বাড়িতে রেখেই বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় ইয়াবা। তবে বেশির ভাগ ভাড়া বাসায় মজুদ করা হয়। এই মাদক কারবারে পিছিয়ে নেয় মহিলাও।

সম্প্রতি সময়ে শহরের ১০নং ওয়ার্ডের মোহাজের পাড়া নিয়ে মাদকের একটি খসড়া তালিক তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দপ্তর। ওই তালিকায় পূর্ব মোহাজের পাড়ার প্রায় ২৭ জনের নাম উঠে এসেছে। যার মধ্যে অনেক মহিলাও রয়েছে। অনেকেই স্থানীয় বাসিন্দা না হলেও ভাড়াটিয়া। ওই তালিকায় রয়েছে কয়েকজন নার্স ও ওষুধ কোম্পানির প্রতিনিধিও। অল্প বয়সী যুবকও রয়েছে কয়েকজন। যারা কৌশলে মাদক কারবারের সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন ধরে।

একটি সূত্রে জানা গেছে, পূর্ব মোহাজের পাড়ায় মাদক বিক্রি ও পাচারে জড়িত রয়েছে রাজা মিয়ার স্ত্রী আয়েশা। আয়েশার ছেলে বাবুও দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। খুচরা ও পাইকারি সব ধরণের ইয়াবা বাবুর নেতৃত্বে। এতে আয়েশার পঙ্গু এক ভাইও জড়িত রয়েছে। এমনকি বাবুর বোনের জামাই আরিফের নামও উঠে এসেছে বিভিন্নভাবে। তারা টেকনাফ থেকে কৌশলে ইয়াবা এনে বাড়িতে মজুদ রাখে। এরপর ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে আত্মীয়তার নাম করে আয়েশার বাড়িতে বেড়াতে আসে ইয়াবা ব্যবসায়ীরা। পরে তারা ইয়াবা নিয়ে কৌশলে ঢাকায় রওনা দেন। এতে ইয়াবা পাচারে সহযোগি করে আয়েশার পঙ্গু ভাইটি। তিনি বিভিন্ন সময় ঢাকায় অবস্থান করে বলে জানা গেছে। এভাবে দীর্ঘদিন ধরে চলছে আয়েশা পরিবারের ইয়াবা কারবার। তবে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারি ইয়াবা পৌঁছে দেন আয়েশার ছেলে বাবু।

একই এলাকার কালা মিয়া মাঝির ছেলে সোহেল। এলাকায় একজন মাদক কারবারি হিসেবে বেশ পরিচিত। খুচরা ইয়াবা বিক্রিতে তার অনেক দক্ষতা রয়েছে পূর্ব মোহাজের পাড়া এলাকায়। তৈয়বের ছেলে ইউসুফের নামও উঠে এসেছে ওই তালিকায়। জাহেদের স্ত্রী তফুরার নামও উঠে এসেছে মাদক কারবারি তালিকায়। মরিচ্যা এলাকার কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে তফুরার মাদক কারবার রয়েছে বলে জনশ্রুতিও বেড়েছে এলাকায়। বাসায় বসে তার ইয়াবা বিক্রি চলে খুচরা পর্যায়ে। একই এলাকার জোসনাও মাদক কারবারে সরাসরি জড়িত রয়েছে। অনেক খুচরা ইয়াবা বিক্রেতা জোসনার কাছ থেকে ইয়াবা ক্রয় করেছে বলে জানা গেছে। তবে বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করে জোসনা। পূর্ব মোজাহের পাড়া এলাকায় এনাম সাহেবের কয়েকটি ভাড়া বাসা রয়েছে। এরমধ্যে কয়েকজন ভাড়াটিয়া ইয়াবা কারবারে জড়িত রয়েছে বলে এক মাদক সেবনকারির সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে পূর্ব মোহাজের পাড়া এলাকায় আফসানা আক্তার নামে এক মহিলার নামও উঠে এসেছে মাদকের তালিকায়। এলাকাবাসীও অবগত রয়েছে আফসানার ইয়াবা কারবার নিয়ে। আফসানার মেয়ে রুবি আক্তার ও রুবির স্বামী ইসলামের নামও বাদ যায়নি মাদক কারবার থেকে। এলাকায় তারা মাদক কারবারি হিসেবেও চিহ্নিত। আফসানার মেয়ের জামাই ইসলামের রয়েছে টমটমের গ্যারেজ। শহরের আলীর জাহান এলাকায় তার নিজস্ব টমটমের গ্যারেজ রয়েছে। আলীর জাহান এলাকায় টমটমের গ্যারেজ থাকলেও নিয়মিত কলাতলী এলাকায় অবস্থান করে ইসলাম।

অভিযোগ উঠেছে- টমটম চালক ও রিকশা চালকদের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে ইসলাম। কলাতলী মোড়সহ আশপাশের অলিগলিতে টমটম চালকদের মাধ্যমে খুচরা পর্যায়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে যাচ্ছে তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক- এক টমটম চালকও বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছে- ইসলাম কোম্পানি ছাড়াও কলাতলী এলাকায় আরো কয়েকজন আছে চালকদের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রিতে জড়িত। টমটম চালকদের কমিশন ভিত্তিক ইয়াবা ব্যবসা করে ইসলাম কোম্পানি। এছাড়া কয়েকজন ইয়াবা ব্যবসায়ীর সাথেও তর্ক হয় ইসলামের। কলাতলীর মোড়ে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ঝামেলাও হয়েছে ইসলামের। ইসলামের এসব ইয়াবার অর্থ যোগান দেন শ^াশুড়ি ও স্ত্রী।

পূর্ব মোহাজের পাড়া এলাকার একব্যক্তি বলেন- টমটমের গ্যারেজে খুব কম সময় দেন ইসলাম। নিজের দামী বাইক নিয়ে প্রায় সময় কলাতলী এলাকায় যাওয়া আসা করে ইসলাম। এলাকায় তারা মাদক কারবারি হিসেবে চিহ্নিত।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইসলাম বলেন, মাদকের সাথে আমি ও আমার পরিবার কোন দিনও জড়িত ছিলাম না। লোন নিয়ে টমটম গ্যারেজ চালিয়ে যাচ্ছি। তবে মাঝে মাঝে কলাতলী এলাকায় গিয়ে বন্ধুদের সাথে আড্ডা করি। হয়ত অনেকেই ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।

মোহাজের পাড়া এলাকায় এনাম সাহেবের ভাড়া বাসা নিয়ে কৌশলে ইয়াবা কারবার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া কায়সার নামে এক যুবকের বিরুদ্ধে। এতে কায়সারের মা রাবেয়ার নামও উঠে এসেছে। তাদের এক প্রতিবেশি ভাড়াটিয়া জানান, কায়সারের পরিবার মাদকের সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন ধরে। তাদের ঘরে প্রায় সময় মাদকের জন্য আসে অপরিচিত অনেক লোক। এলাকার অনেক খুচরা ইয়াবা কারবারিও তাদের কাছ থেকে ইয়াবা কিনেন। ইতিমধ্যে কয়েকজনকে পাইকারি দামে ইয়াবা বিক্রি করতেও চেষ্টা করেছিল কায়সার। এমনকি কয়েকটি তথ্যও প্রতিবেদকের হাতে রয়েছে। পানের দোকানেও ইয়াবা বিক্রির চেষ্টা করেছিল কায়সার।

মোহাজের পাড়া এলাকার এক মাছ ব্যবসায়ী জানান, কায়সারের পরিবারে তেমন আয় নেই। মা এক সময় বিভিন্ন জায়গায় কাজ করলেও এখন করে না। কায়সারের বাবাও নেই। বড় ভাইও স্ত্রী নিয়ে আলাদা সংসারে। এতে তাদের দৃশ্যমান আয় বলতে কিছুই নেই। কিন্তু তারা মোহাজের পাড়া এলাকার আলোচিত ইয়াবা কারবারি জাফর মিস্ত্রির একটি জমি ক্রয়ের চেষ্টা করছে। প্রায় ১৮ লাখ টাকা দিয়ে জাফর মিস্ত্রির জমি কিনতে বায়নাও করেছে বলে জানা গেছে।

তবে মাদক কারবারের কথা অস্বীকার করে কায়সার বলেন, আমি একজন নিয়মিত খেলোয়াড়। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও গ্রহণ করেছি। আমি কেন এসবে জড়িত থাকবো? এসব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। জায়গা ক্রয়ের সিদ্ধান্তের বিষয়টি সঠিক দাবী করে তিনি বলেন- ব্যাংক থেকে লোন নিয়ে জায়গা ক্রয়ের চেষ্টা করছি। মামা ব্যাংকে চাকরি করে। মামার নামে লোন নিয়ে জায়গা কেনার চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন কারণে লোন না পাওয়ায় আপাততে জায়গা কেনা হচ্ছে না। ১৮ লাখ টাকার জায়গাতে তার মামাও শেয়ার থাকার কথা রয়েছে।

মাদকের বিষয় নিয়ে পূর্ব মোহাজের পাড়া এলাকার এক সমাজ নেতা বলেন, এখানে ঘরে ঘরে ইয়াবা বিক্রি হচ্ছে। সেবনও হচ্ছে প্রায় ঘরে। পুরুষের চেয়ে মহিলা ব্যবসায়ীর সংখ্যা বেশি এখানে। পুরো এলাকার মাদকের জোনে পরিণত হয়েছে। তারা এতোই বেপরোয়া যে কিছুই বলা যায় না। প্রশাসনের নজরদারী না থাকায় দিন দিন বেড়েই যাচ্ছে মাদক কারবারির সংখ্যা। এলাকার চিহ্নিত কয়েকটি মাদক কারবারির ঘরে প্রতিনিয়ত অচেনা মানুষের আনাগুনা। অনেকেই প্রকাশ্যে মাদক কারবার চালিয়ে গেলেও কিছুই করার নেই। ইতিমধ্যে পূর্ব মোহাজের পাড়া এলাকায় কারা মাদক কারবারি তার একটি তালিকাও করা হয়েছে। ওই তালিকায় ভদ্রবেশে চলাফেরা করা অনেক মাদক কারবারির নামও রয়েছে। দ্রুত সময়ে তালিকাটি আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হাতে দেওয়া হবে।

আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর একটি সূত্রে জানা গেছে- মাদক কারবারিরা নজরদারীতে রয়েছে। পূর্ব মোহাজের পাড়া এলাকার অনেক মাদক কারবারির নামও পাওয়া গেছে। যার মধ্যে অনেকের বিরুদ্ধে মামলা নেই। কিন্তু তারা কৌশলে মাদকের সাথে জড়িত। তবে অনেকেই মাদক মামলার আসামী। এমনকি বিভিন্ন চাকরি ও ব্যবসার আড়ালেও মাদকের জড়িত রয়েছে বহুজন। আজ না হয় কাল তারা আইনের আওতায় আসবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন