কক্সবাজার শহরের শীর্ষ মাদক কারবারি কলাতলীর রাসেল অবৈধ টাকা হালাল করতে নেমেছে ‘রেন্ট এ বাইক’ নিয়ে। নিজের মাদক ব্যবসাকে আড়াল করতে সম্প্রতি সময়ে একের পর এক নামি-দামী বাইক নামিয়েছে রাস্তায়। এসব বাইক গুলো কক্সবাজার কলাতলী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে রাস্তা ও ফুটপাত দখল করে সাজিয়ে রেখেছে। লোক দেখানো রাসেলের ‘রেন্ট এর বাইক’ কারবারে জড়িত রয়েছে তার মামারাও। যারা এলাকায় মাদক কারবারি হিসেবে চিহ্নিত। মাদক কারবারি মামা-ভাগিনা মিলেমিশে ১৬ থেকে ২০টি পর্যন্ত বাইক ঘন্টা হিসেবে ভাড়া দিয়েচ্ছে পর্যটক ও স্থানীয়দের। প্রতিটি বাইকের দাম ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। এক মাসের ব্যবধানে এই দামে প্রায় ২০টির অধিক বাইক রাস্তায় নামিয়েছে শীর্ষ এই মাদক কারবারি সিন্ডিকেট। চিহ্নিত মাদক কারবারি রাসেল মধ্যম কলাতলী এলাকার শামসুল আলমের ছেলে। তার বাবাও একজন মাদক কারবারি ও মামলার আসামী। রাসেলের বিরুদ্ধেও রয়েছ বেশ কয়েকটি মাদক মামলা। মাদক মামলা থেকে বাদ যায়নি তার মামা, ভাই ও মা। দীর্ঘদিন আত্মগোপনে থেকে এখন প্রকাশ্যে রাসেল। একমাসের ব্যবধানে ২০টির অধিক নামি-দামি বাইক রাস্তায় নামায় অবাক এলাকাবাসীরা। প্রতিদিন সন্ধ্যার পর তার রাস্তা ও ফুটপাত দখল করে পার্কিং করা বাইকে আড্ডা জমান চিহ্নিত মাদক কারবারিরা।
জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ ছয় হাজার ২০০ পিস ইয়াবাসহ ঢাকায় আটক হন এই রাসেল। চকলেটের প্যাকেটে ইয়াবা পাচারকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে ইয়াবাসহ আটকের কয়েক মাস পর কারাগার থেকে বের হয়ে এলাকায় ফিরে রাসেল। এলাকায় ফিরে কিছুদিন কৌশলে চলাফেরা করেন তিনি। এরপর প্রকাশ্যে শুরু হয় তার বিচরণ। এলাকায় ফিরে নতুন করে সিন্ডিকেটের মাধ্যমে জমজমাটভাবে চালাচ্ছে তার ইয়াবা কারবার। একই সাথে কৌশল হিসেবে শুরু করেছে রেন্ট এ বাইকের ব্যবসা। নিজেকে রেন্ট এ বাইক ব্যবসায়ি সাজাতে মরিয়া হয়ে উঠে রাসেল। মাদক ব্যবসার মাধ্যমে আয় করা লাখ লাখ এখন ইনভেস্ট করছে বাইকে। নিজেকে রেন্ট এ বাইক ব্যবসায়ী দাবী করার জন্য কৌশল বেচে নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে- কয়েক মাস ধরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে রাস্তা ও ফুটপাত দখল করে চলছে রেন্ট এ বাইক ব্যবসা। কলাতলী এলাকার প্রায় ১০ জন ব্যক্তি বিভিন্নভাবে রাস্তা ও ফুটপাত দখল করে চালিয়ে যাচ্ছে এই ব্যবসা। একপ্রকার প্রতিযোগিতামূলক বাইক এনে রাস্তা ও ফুটপাত দখল চলছে সমানতালে। এরিমধ্যে এগিয়ে রয়েছে মাদক কারবারি রাসেল। গত একমাসের ব্যবধানে ২০টির অধিক নামি-দামি বাইক রাস্তায় দাঁড় করিয়ে দেন তিনি। এরপর সেখানে লোক নিয়োগ করে সকাল থেকে রাত পর্যন্ত পর্যটক ও স্কুল কলেজের ছেলেদের ভাড়া দিচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান- রাসেল একজন চিহ্নিত মাদক কারবারি। ইয়াবা ব্যবসা করে লাখ লাখ আয় করে যাচ্ছে রাসেল। ইয়াবা ব্যবসার টাকা দিয়ে দামি বাইক কিনে যাচ্ছে একের পর এক। এক মাসের ভিতরে ২০টির অধিক বাইক কিভাবে কেনা সম্ভব? প্রতিটি বাইকের দাম ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। এরিমধ্যে যুক্ত হয়েছে তার মাদক কারবারি মামারাও। সম্প্রতি সময়ে তার চারজন মামা ঢাকা থেকে চারটি দামি বাইক কিনেছে। যা রীতিমত অবাক কলাতলীর লোকজন। এই বাইক গুলোও রাসেলের রেন্ট এ বাইক ব্যবসায় যুক্ত করেছে। মাদকের টাকায় বাইক কিনে রাস্তা ও ফুটপাত দখল করে চালিয়ে যাচ্ছে ব্যবসা। মূলত মাদকের আয় আড়াল করতে রাসেলের রেন্ট এ বাইক ব্যবসা চালাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
২০২১ সালের ৮ মে কক্সবাজার শহরের মধ্যম কলাতলী এলাকায় রাসেলের বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল সদর মডেল থানা পুলিশ। এসময় ইয়াবাসহ রাসেলের মা ফাতেমা বেগম ও ছোট ভাই সাইফুল ইসলামকে আটক করেছিল পুলিশ। তবে পুলিশের অভিযানের একটু আগে বাড়ি থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে ছটকে পড়ে রাসেল ও তার পিতা শামসুল ইসলাম। এরপর থেকে তারা দীর্ঘদিন পলাতক ছিল। পলাতক থেকেও রাসেলের ইয়াবা কারবার থেমে থাকেনি। আত্মগোপন থেকেই রমরমা ইয়াবা কারবার চালিয়েছিল শীর্ষ এই কারবারি।
মধ্যম কলাতলী এলাকার অনেকেই জানান, রাসেলের পুরো পরিবার ইয়াবা কারবারে জড়িত। একই সাথে তার মামা জামাল ও দেলোয়ারও ইয়াবাতে জড়িত রয়েছে। তার এই দুই মামা শহরের শীর্ষ ইয়াবা কারবারি। ইয়াবাসহ আটকও হয়েছিল জামাল। অনেকটা তারা মামা-ভাগিনা সিন্ডিকেট হিসেবে পরিচিত। এমনকি মো. আমিন নামে রাসেলের আরেক মামাও ইয়াবা কারবারে ইন্ধন রয়েছে বলে জনশ্রুতি রয়েছে তার নিজ এলাকায়।
২০২১ সালের ৮ মে শহরের মধ্যম কলাতলী এলাকায় রাসেলের বাড়ি থেকে যখন ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; ওই দিন মো. আমিনের দেখাশুনা করা কলাতলীর একটি হোটেলে পুলিশ তল্লাশি চালিয়ে ছিল। ওই হোটেলে ইয়াবা মজুদ রাখার তথ্য ছিল পুলিশের কাছে। কিন্তু কৌশলে ইয়াবা গুলো রাসেল ও তার মামা সরিয়ে নেন বলে জানা গেছে। যার কারণে পুলিশ পুরো হোটেলটি তল্লাশি চালিয়েছিল।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানিয়েছে, রাসেলের ইয়াবা খালাসের মূল পয়েন্ট হল কলাতলী মেম্বারের নৌকার ঘাটটি। যে পয়েন্ট দিয়ে রাসেল সিন্ডিকেটসহ অনেক ইয়াবা কারবারি মাদক খালাস করে নিয়মিত। ট্রলারের মাধ্যমে রাসেলের সিন্ডিকেটরা এসব ইয়াবা সাগর পথে এনে নিজ আস্তানায় মজুদ করে। এরপর তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় এসব ইয়াবা গুলো পরিবহন করে। রাসেল সিন্ডিকেটে রয়েছে তার নিজের দুই মামাও। ইতিমধ্যে একজন ইয়াবাসহ আটকও হয়েছিল। এরমধ্যে একজন রয়েছে জামাল। জামাল শহরের আলোচিত ইয়াবা কারবারি। ইয়াবা নিয়ে আটকও হয়েছিল। রয়েছে একাধিক মামলাও। অপরজন দেলোয়ার। তাদের মাধ্যমে ইয়াবা কারবারিতে জড়িয়ে পড়ে রাসেল।
আরও পড়ুন :