• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

মা-বাবা ও মামা-ভাই নিয়ে কলাতলী রাসেলের ব্যবসা ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: / ২৫৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

২০২১ সালের ৮ মে কক্সবাজার শহরের মধ্যম কলাতলী এলাকায় রাসেলের বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল সদর মডেল থানা পুলিশ। এসময় ইয়াবাসহ রাসেলের মা ফাতেমা বেগম ও ছোট ভাই সাইফুল ইসলামকে আটক করেছিল পুলিশ। তবে পুলিশের অভিযানের একটু আগে বাড়ি থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে ছটকে পড়ে রাসেল ও তার পিতা শামসুল ইসলাম। এরপর থেকে তারা দীর্ঘদিন পলাতক ছিল। পলাতক থেকেও রাসেলের ইয়াবা কারবার থেমে থাকেনি। আত্মগোপন থেকেই রমরমা ইয়াবা কারবার চালিয়েছিল শীর্ষ এই কারবারি। এরিমধ্যে ২০২২ সালের ২৪ মার্চ ছয় হাজার ২০০ পিস ইয়াবাসহ ঢাকায় আটক হন এই রাসেল। চকলেটের প্যাকেটে ইয়াবা পাচারকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে ইয়াবাসহ আটকের কয়েক মাস পর কারাগার থেকে বের হয়ে এলাকায় ফিরে রাসেল। এলাকায় ফিরে কিছুদিন কৌশলে চলাফেরা করেন তিনি। এরপর প্রকাশ্যে শুরু হয় তার বিচরণ। এলাকায় ফিরে নতুন করে জমজমাটভাবে চালাচ্ছে তার ইয়াবা কারবার।

মধ্যম কলাতলী এলাকার অনেকেই জানান, রাসেলের পুরো পরিবার ইয়াবা কারবারে জড়িত। একই সাথে তার মামা জামাল ও দেলোয়ারও ইয়াবাতে জড়িত রয়েছে। তার এই দুই মামা শহরের শীর্ষ ইয়াবা কারবারি। ইয়াবাসহ আটকও হয়েছিল জামাল। অনেকটা তারা মামা-ভাগিনা সিন্ডিকেট হিসেবে পরিচিত। এমনকি মো. আমিন নামে রাসেলের আরেক মামাও ইয়াবা কারবারে ইন্ধন রয়েছে বলে জনশ্রুতি রয়েছে তার নিজ এলাকায়। রাসেলের বাড়ি থেকে যখন ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; ওই দিন মো. আমিনের দেখাশুনা করা কলাতলীর একটি হোটেলে পুলিশ তল্লাশি চালিয়ে ছিল। ওই হোটেলে ইয়াবা মজুদ রাখার তথ্য ছিল পুলিশের কাছে। কিন্তু কৌশলে ইয়াবা গুলো রাসেল ও তার মামা সরিয়ে নেন বলে জানা গেছে। যার কারণে পুলিশ পুরো হোটেলটি তল্লাশি চালিয়েছিল।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে- দীর্ঘদিন পলাতক থাকলেও ইয়াবা রাসেল বর্তমানে এলাকায় ফিরেছে। বলতে গেলে এক প্রকার প্রকাশ্যে চলছে এই মাদক কারবারি রাসেল।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানিয়েছে, রাসেলের ইয়াবা খালাসের মূল পয়েন্ট হল কলাতলী মেম্বারের নৌকার ঘাটটি। যে পয়েন্ট দিয়ে রাসেল সিন্ডিকেটসহ অনেক ইয়াবা কারবারি মাদক খালাস করে নিয়মিত। ট্রলারের মাধ্যমে রাসেলের সিন্ডিকেটরা এসব ইয়াবা সাগর পথে এনে নিজ আস্তানায় মজুদ করে। এরপর তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় এসব ইয়াবা গুলো পরিবহন করে। রাসেল সিন্ডিকেটে রয়েছে তার নিজের দুই মামাও। ইতিমধ্যে একজন ইয়াবাসহ আটকও হয়েছিল। এরমধ্যে একজন রয়েছে জামাল। জামাল শহরের আলোচিত ইয়াবা কারবারি। ইয়াবা নিয়ে আটকও হয়েছিল। রয়েছে একাধিক মামলাও। অপরজন দেলোয়ার। তাদের মাধ্যমে ইয়াবা কারবারিতে জড়িয়ে পড়ে রাসেল।

এলাকাবাসীরা জানিয়েছে, এখন আইন শৃঙ্খলাবাহিনীর নজরদারী কমে গেছে। এলাকায় তেমন বিচরণ নেই প্রশাসনের। যার কারণে ইয়াবা মামলার আসামী শীর্ষ কারবারি রাসেল, তার পিতা শামসুল ইসলাম, মামা জামাল ও দেলোয়ার প্রকাশ্যে এলাকায় ঘুরছে। নিয়মিত চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন