• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মাতারবাড়ি কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিদেক / ৪২২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ও সোনাদিয়া পর্যটন কেন্দ্র পরিচালনার জন্য একটি আলাদা অথরিটি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে মাতারবাড়ি আল্ট্র সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড বিদ্যুৎ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিতে গিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিষয়টি জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, মাতারবাড়িকে কেন্দ্র করে একটি কর্তৃপক্ষ গঠন করতে হবে। যাতে সব সংস্থা যার যার মতো করে কাজ করতে পারে। তবে সবগুলো সংস্থাকে তদারকির জন্য কর্তৃপক্ষ প্রয়োজন। বর্তমানে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দরসহ ৩৭টি এলাকায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নির্দেশনার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, হাওর অঞ্চলে এলিভেটেড রাস্তা করতে গিয়ে এলজিইডি এবং সড়ক ও জনপথ অধিদফতরের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন