• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মহেশখালী আইসোলেশন সেন্টারে রোগীদের দেয়া হচ্ছে বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার

নিজস্ব প্রতিদেক / ৯০৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
মহেশখালী আইসোলেশন সেন্টারে সরবরাহ করা হচ্ছে বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার।

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে লিডারশীপ কলেজ আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের বাসি, আধা সিদ্ধ, ঠান্ডা খাবার ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সেখানে চিকিৎসাধীন রোগীরা।

আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আমির ফয়সাল জানান, পুরুষ ওয়ার্ডে ৯ জন করোনা পজেটিভ রোগী আছে। তিনি গত ২৪ তারিখ থেকে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তাদের মেয়াদোত্তীর্ণ পাউরুটি, আধা সিদ্ধ ভাত, অপরিচ্ছন্ন খাবার দেয়া হয়েছে। পাশাপাশি কোন খাবারই পর্যাপ্ত পরিমাণে দেয়া হচ্ছেনা। এই ব্যাপারে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মোবাইল ফোনে অবগত করা হলেও কোন ব্যবস্থা নেয়নি।

হোসাইন গালিব ও শেফায়েত জামিল দিদার নামে অপর দু’জন রোগী জানান, ২৪ তারিখে মেয়াদ শেষ হওয়া পাউরুটি এখনো খাওয়ানো হচ্ছে তাদের। এমনকি ২৮ তারিখে মেয়াদ শেষ হওয়া পাউরুটি আজ সকালের নাস্তায় দেয়া হয়েছে। তাছাড়া ব্যবহারের জন্য কোন ধরণের হ্যান্ড সেনিটাইজার দেয়া হয়নি।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক জানান, রোগীদের কাছ থেকে অভিযোগ শোনার পরপরই বিষয়টি সম্পর্কে খাদ্য সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। কেন এমনটি হলো সেই বিষয়ে তদন্ত করা হবে।

মহেশখালী আইসোলেশন সেন্টারে খা্বার সরবরাহের দায়িত্বে আছেন কুদ্দুস এন্টারপ্রাইজ, কক্সবাজার।

উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম জানান, রোগীদের বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি দেয়ার বিষয়টি দুঃখজনক। এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন