• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

মহেশখালীতে খেলার সময় পাহাড় ধসে শিশু কন্যার মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৪৮৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালী কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া গ্রামে পাহাড় ধসে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বাড়ির পাশে খেলা করার সময় পাহাড় ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত জাইয়ান সুলতানা (৩) একই এলাকার মোহাম্মদ শাহাজান টিপুর শিশু কন্যা। রোববার (৬জুন) বিকাল ৫ টার সময় পাহাড় ধসে জাইয়ানের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক।

তিনি বলেন, বিকালে বাড়ির পাশে পাহাড়ের পাদদেশে খেলা করছি ওই শিশুটি। এসময় হঠাৎ ওপর থেকে পাহাড় ধসে পড়লে মাটির নিচে চাপা পড়ে জাইয়ান। স্বজনরা খোঁজাখুঁজির প্রায় দেড় ঘন্টা পর মাটির নিচ থেকে মৃত অবস্থায় শিশুটির লাশটি উদ্ধার করে। ভারী বৃষ্টিপাতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসের ঘটনা ঘটেছে বলে জানান মোজাম্মেল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন