• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বেপরোয়া লিংক রোডের ত্রাস আবু

নিজস্ব প্রতিদেক / ৬৫০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বেপরোয়া গতিতে ত্রাসের রাজত্ব চালাচ্ছে কক্সবাজার সদরের লিংক রোড ষ্টেশনের আবু আহমদ আবু নামের এক ব্যক্তি। সাধারণ মানুষের জমি দখলে আইন-কানুনের তোয়াক্কা না করে অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে হামলা, হুমকি ধুমকি ও মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। গত ৫ জানুয়ারি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশের বাধার মুখে আবুর নেতৃত্বে জমি দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে আরও বেপরোয়া আচরণ করছেন আবু। বর্তমানে আবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী দিনে-রাতে অস্ত্রের মহড়া দিচ্ছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিক সরওয়ার আলম চৌধুরী।

জমির মালিক সরওয়ার আলম চৌধুরী জানান, তাঁর পিতা মরহুম শাহ আলম চৌধুরী লিংক রোড ষ্টেশনে বিএস ১৪২৩৯ দাগে বিএস ১৮১২ নং খতিয়ানে ২০ শতক জমির মালিক হিসেবে ভোগদখলে ছিলেন। পিতার মৃত্যুর পর সেই জমি তিনিসহ ওয়ারিশমূলে ভাই-বোনের নামে ১৫৭৩৬ নং খতিয়ান সৃজিত হয়। এসব খতিয়ান মূলে সন সন খাজনা আদায় করে দীর্ঘ ৩০ বছর ধরে ভোগদখলে আছেন। কিন্তু তিনি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার সুযোগে হঠাৎ করে গত মঙ্গলবার ৫ জানুয়ারি দুপুরে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মোজাহের আহমদের পুত্র আবু আহমদের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়।

বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন। পরে পুলিশ ও ইউপি সদস্য মিলে জমি দখল চেষ্টা বন্ধ করে দেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। সরওয়ার আলম চৌধুরী অভিযোগ করে জানান, পুলিশের হস্তক্ষেপে জমি দখলের চেষ্টা বন্ধ হওয়ার পর আবু আহমদ আরও বেপরোয়া হয়ে এখন দিনে-রাতে অস্ত্রের মহড়া দিচ্ছেন এবং জমি দখল ও হত্যার হুমকি দিচ্ছেন। স্থানীয় ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার জানান, লিংক রোড ষ্টেশনের জমিটিতে সরওয়ার গং এর লোকজন দীর্ঘ ৩০ বছর ধরে ভোগদখলে রয়েছেন। গত ৫ জানুয়ারি হঠাৎ করে সরওয়ার অভিযোগ করলে তিনি ঘটনাস্থলে গিয়ে দখল কার্যক্রম বন্ধ রেখে বিচার-শালিসের কথা বলেন। এতে দখলদাররা ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপরও হামলার চেষ্টা চালান।

পরে পুলিশকে অবহিত করলে কক্সবাজার সদর মডেল থানার এসআই সজীবের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে দখলকাজ বন্ধ করে দেন। এখন আবু আহমদ নামের ওই ব্যক্তি দিনে-রাতে অস্ত্রের মহড়া দিচ্ছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোন মুর্হূতে সেখানে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন তিনি। ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার বিস্ময় প্রকাশ করে বলেন, ‘একজন ব্যক্তির দলিল, খতিয়ান, খাজনা-দাখিলা প্রয়োজনীয় কাগজপত্রসহ দীর্ঘ ৩০ বছর ধরে জমির ভোগ দখল বহাল থাকা অবস্থায় হঠাৎ করে কিভাবে সন্ত্রাসী কায়দায় অন্যজন দিনে-দুপুরে জমি দখলের চেষ্টা করতে পারে তা বুঝে আসেনা।’ এ ঘটনায় সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন