• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বিএনপিকে ভোট দিয়ে লাভ কী: নাসিম

নিজস্ব প্রতিদেক / ৩১২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, সরকারের ক্ষমতায় আওয়ামী লীগ।
দেশের জন্য আওয়ামী লীগ সরকারই কাজ করছে। বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিএনপিকে ভোট দিয়ে লাভ কী?

মোহাম্মদ নাসিম বলেন, এই সিটি নির্বাচনের মাধ্যমে আমরা পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাস উপযোগী ঢাকা দেখতে চাই। নির্বাচনে ইনশাল্লাহ আমরাই জিতব।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘সিটি করপারেশন নির্বাচনে ঢাকাবাসী যে রায় দেবে, সেই রায় আমরা মেনে নেব। দয়া করে সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। সিটি নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না।’

তিনি আরও বলেন, আগামী ৩০ তারিখের নির্বাচন ঢাকাবাসীর জন্য ইলেকট্রিক মেশিনে ভোট হবে। সেখানে অনেক মিডিয়ার ক্যামেরা থাকবে। ভোট কারচুপির কোনও প্রশ্নই ওঠে না। নির্বাচনে আমরা ১৪ দল সবাই মিলে কাজ করছি। বিএনপিকে বলব, আপনারা খেলার আগেই কেন সরে যাচ্ছেন।

নাসিম বলেন, আমরা কোনও প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে আওয়ামী লীগের গত এক বছরে জনগণের মূল্যায়নের বছর। ঢাকাবাসী আগামীতে মশক, ডেঙ্গু এবং মাদকমুক্ত পরিচ্ছন্ন ঢাকা দেখতে চায়।

সংগঠনের সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন