• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বায়ার্নের আর তর সইছে না

নিজস্ব প্রতিদেক / ২৪৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসের প্রকোপ কমার নাম নেই কোনো। এর মধ্যেই খেলোয়াড়দের অনুশীলনে যোগ দিতে বলেছে বায়ার্ন

জীবন বাঁচানো মুখ্য বিষয় এখন। যেখানে বাড়ি থেকে বের হলেই অপেক্ষা করছে করোনাভাইরাসের মৃত্যুফাঁদ, সেখানে খেলাধুলার মূল্য ঠিক কতটুকু? এ কারণেই বিশ্বব্যাপী স্তব্ধ ক্রীড়াঙ্গন। খেলোয়াড়েরা বেকার। লিগসহ সকল প্রতিযোগিতা বন্ধ, বন্ধ অনুশীলন। জীবনের চেয়ে বড় নিশ্চয়ই খেলা নয়।

কিন্তু জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ আর অলস বসে থাকতে চাইছে না। নিজেদের মাঠে গিয়ে অনুশীলন করার জন্য তর সইছে না তাঁদের। আজ সোমবার থেকে ম্যানুয়েল নয়্যার-রবার্ট লেবান্ডফস্কিদের নিয়মিত অনুশীলন করার জন্য ডেকেছে তারা। করোনাভাইরাস? সে ঝুঁকি মাথায় নিয়েই!

গত ১৩ মার্চ থেকে জার্মান বুন্দেসলিগা স্থগিত হয়ে আছে। এর আগে জার্মান ফুটবল লিগ ক্লাবগুলোকে বলেছিল, এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত যেন অনুশীলন বন্ধ থাকে। সেই এপ্রিলের পাঁচ তারিখ চলে এসেছে। তাই বায়ার্নও আর ঘোষণা দিতে দেরি করেনি। ছোট ছোট গ্রুপে অনুশীলন চালিয়ে যাও তোমরা, খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে ক্লাবটি।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, ‘ঠিক সময় মতো অনুশীলন শুরু হয়ে যাবে। কিন্তু কোনো দর্শক থাকবে না সেই অনুশীলন দেখার জন্য। ভক্তদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন যথাযথ কর্তৃপক্ষের আদেশ মেনে বাসা থেকে বের না হয়, অনুশীলন দেখতে যেন না আসে। করোনাভাইরাসের বিস্তার রোধে দর্শকদের মাঠে না আসার জন্য বলা হচ্ছে।’

আপাতত আগামী ৩০ এপ্রিলের আগে জার্মান বুন্দেসলিগা শুরু হওয়ার কোনো অবকাশ নেই বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন