• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বাড়ি বাড়ি বিদ্যুৎ এর কাগজ গেলে ত্রাণ কেন নয়?

নিজস্ব প্রতিদেক / ৮৪২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

খোরশেদ আলম:

একটা ছোট কাহিনি দিয়ে শুরু করি।শহরের বড় বড় দালানের পাশে টিনের চালের ছোট্ট কুটিরটাতে করিম(ছদ্মনাম) থাকে বউ আর বাচ্চা নিয়ে সুখের সংসার। উপযুক্ত একটা চাকুরি আর অন্য একটা জায়গায় ওভার ডিউটি করে ভালই চলে তার আর মাস শেষে গ্রামে “মা” টার জন্যও কিছু পাঠায়।তারপর ২০২০ সাল বিশ্বজুড়ে করোনা মহামারি।বাদ যায় নি আমার সোনার বাংলা

বাংলাদেশে করোনাভাইরাস বৈশ্বিক মহামারীটির প্রথম সংক্রমণ ঘটে ৮ই মার্চ ২০২০ সালে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নিয়ম অনুযায়ী সবাইকে সামাজিক দূরত্ব, জন সমাগম এড়িয়ে চলতে বলা হল। তারপর ও কীভাবে কীভাবে যেন রোগী বাড়তে থাকলো আর জারি হল সরকারি ছুটি বন্ধ ঘোষণা করা হল সরকারি-বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান।

২২ মার্চ, বাংলাদেশ সরকার ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছিল যা ২৬ মার্চ – ৪ এপ্রিল পর্যন্ত কার্যকর করা হয়েছিল। পরবর্তীতে তা ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধীত করা হয়। অতঃপর পুনরায় তা ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধীত করা হয়। নতুন করে আবারও সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে ৫ মে পর্যন্ত।সেই সাথে একে একে লকডাউন করা হল জেলা/উপজেলা/থানা/মহল্লা ইত্যাদি।

সীমিত করা হল যান চলাচল। প্রয়োজন ব্যাতিত ঘরের বাইরে না হওয়ার জন্য বলা হল।প্রথম অনুচ্ছেদে বলা করিম(ছদ্মনাম) কাজে যেতে পারে না বন্ধ সব কিছু বাড়িতে জমা টাকা পয়সা যা ছিল তা দিয়ে কোনমতে টেনে টুনে সপ্তাহ কানেক আরমচে পার হইছে।সমস্যা বাদলো এর পর বাচ্চাটার ঠান্ডা লেগেছে ফার্মাসি থেকে ঔষুধ কেনার টাকা নাই,চাল,তেল,মরিচ কোনটাই নাই।লকডাউন বের হওয়া যাবে না। মহল্লার একজন নেতা ত্রান দিছিল ৫ কেজি চাল। খালি খালি তো আর চাল খাওয়া যায় না।

২-৩ দিন চলে গেল রুটি/বিস্কুট খেয়ে। এভাবে তো আর পারা যায় না তার চেয়ে ভাল গ্রামে মায়ের কাছে চলে আসা যেভাবে হওক। লকডাউনের প্রভাবে গাড়িও নেই আম্বুলেন্স করে এসেছে অর্ধেক অনেক গদাগদি করে তারপর মালবাহী ট্রাকে,টমটম,সিএনজি কত মানুষের গা গেশে শেষ মেশ বাসায়।নেতার দেওয়া ত্রাণ আর বাচ্চার ঔষুধের জন্য ছুটতে ছুটতে করিমের একটু জ্বর এসেছিল।

গ্রামে এসে বুক ভরে একটা নিঃশ্বাস নিতে না নিতেই উপজেলার স্বাস্থ্য কর্মী এসে হাজির পরীক্ষা করা হল আর আমার দেহে ও করোনা ভাইরাস পাওয়া গেল।করিম জানে না ভাইরাস কবে থেকে বাসা বেধেছে তার শরীরে সে এও জানে না যে কয়জনের কাছে ছড়িয়েছে তার মাধ্যমে কত জায়গাই না ঘুরেছে এই জ্বর-ক্বাশি নিয়ে জেনে ও বা কি হবে কিছু তো জোগাড় করতে হবে বাঁচতে হবে।

সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।প্রতিটা ঘরে ঘরে ত্রাণ পোছাই দেওয়ার অঙ্গিকার করেছে। কই?আজ যদি করিমের কুটিরে ত্রাণ পৌছত তাহলে ওকে গ্রামে আসার চিন্তা করতে হত না আর পাবলিক ট্রান্সমিশন ও হতো না।তাহলে কি সরকার ব্যর্থ নাকি সরকারের মন্ত্রনালয়গুলো ব্যর্থ? সরকার যদি বাড়ি বাড়ি বিদ্যুৎ এর কাগজ দিতে পারে তাহলে ত্রাণ কেন দিতে পারবে না?

লেখক: শিক্ষার্থী, আইন বিভাগ- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন